আড়ম্বরের সাথে রাজ্যসভার মনোনয়ন জমা অনন্ত মহারাজের, তবু থেকে গেল বাংলাভাগ বিতর্ক!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলা থেকে প্রথমবারের জন্য রাজ্যসভায় মনোনয়ন জমা দিলেন অনন্ত মহারাজ। স্বাভাবিকভাবেই এই বিষয়টিকে নিয়ে উত্তেজিত রাজ্য বিজেপি। বৃহস্পতিবার বেশ আড়ম্বরের সাথেই বিধানসভায় মনোনয়ন দিলেন রাজবংশী সম্প্রদায়ের নেতা। তাঁর মনোনয়ন জমা দেবার পর্বে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক সহ আরও অনেকে। এদিন অনন্ত মহারাজ মনোনয়ন জমা দিলেও কিন্তু থেকে গেল বাংলাভাগ বিতর্ক!

আরও পড়ুন: বিরোধী ভোট ভাগাভাগিই তৃণমূলের জয়ের চাবিকাঠি, বলছে পর্যবেক্ষণ

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে বা কেন্দ্র শাসিত রাজ্য হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছিলেন এক সময়ের গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে দেখা করেছিলেন মহারাজের সঙ্গে। কোচবিহারের আরেক রাজবংশী নেতা নিশীথ প্রামাণিকের সঙ্গে সখ্যতা থাকায় বিজেপিতে আসতে সময় নেননি তিনি। এবার রাজ্যসভায় প্রথম বারের জন্য অনন্ত মহারাজকে মনোনয়ন দিল বিজেপি। আর এটা কী বাংলাভাগের দাবি তোলার পুরষ্কার, এই প্রশ্ন তুলেছেন অনেকেই।

আড়ম্বরের সাথে রাজ্যসভার মনোনয়ন জমা অনন্ত মহারাজের, তবু থেকে গেল বাংলাভাগ বিতর্ক!

আজ, বৃহস্পতিবার মনোনয়ন জমা দেবার পর কিন্তু বাংলা ভাগের দাবির কথাটাকে বেশ কায়দা করে এড়িয়ে গেলেন অনন্ত মহারাজ। তাঁকে ফের বাংলাভাগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বাংলা ভাগ না বাংলা এক তা নিয়ে পরে বলব। সংবিধানেই সব বলা আছে’। মূলত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষের জন্য কাজ করাই তাঁর একমাত্র উদ্দেশ্য বলেও জানালেন মহারাজ।

আড়ম্বরের সাথে রাজ্যসভার মনোনয়ন জমা অনন্ত মহারাজের, তবু থেকে গেল বাংলাভাগ বিতর্ক!

বাংলাভাগ দাবির বিতর্ক পিছু ছাড়ল না বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও। তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বাংলা ভাগের দাবির কথা যেভাবে উপস্থাপনা করা হচ্ছে তা যথাযথ নয়৷ আসলে উত্তরবঙ্গে অনুন্নয়ন হয়েছে। এই অনুন্নয়নের জন্য দায়ী রাজ্য সরকার। রাজ্য বৈমাতৃসুলভ আচরণ করছেন। এই অনুন্নয়ন সরে গেলে আর বাংলা ভাগের দাবি উঠবে না। শ্যামাপ্রসাদ মুখ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গকে দেখতে চেয়েছিলেন, আমরাও সেভাবেই দেখতে চাই’।

আড়ম্বরের সাথে রাজ্যসভার মনোনয়ন জমা অনন্ত মহারাজের, তবু থেকে গেল বাংলাভাগ বিতর্ক!

আড়ম্বরের সাথে রাজ্যসভার মনোনয়ন জমা অনন্ত মহারাজের, তবু থেকে গেল বাংলাভাগ বিতর্ক!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর