Weather Updates: ঝড় বৃষ্টিতে উধাও গরম, এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরমের প্রথম ধাক্কার তীব্র দাবদাহ কাটিয়ে কিছুটা স্বস্তি দিয়েছে ঝড়বৃষ্টি। নিয়ম করে বিকেলের ঝড় বৃষ্টিতে উধাও গরম। টানা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় পুড়ছিল বাংলা। জন সাধারণ তাকিয়ে ছিল কিছুটা চাতকের মত, কখন বৃষ্টি আসবে। কখন আসবে বৈশাখের কালবৈশাখী। সবার আশা পূর্ণ করে এসে কালবৈশাখী। কাটফাটা রোদকে ঢাকা দিয়েছে কালো মেঘ। বৃষ্টির আদরে ভিজেছে বাঙালি।

আরও পড়ুনঃ Madhyamik Examination: কবে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল? বিস্তারিত জানুন

গত কয়েকদিনে তাপমাত্রা কমেছে অনেকটাই। গরম কমে গিয়েছে অনেকটাই। তবে অস্বস্তি পুরোটা কমেনি। গরমের প্রভাব কমলেও আদ্রতা বেশি থাকায় অতিরিক্ত ঘাম সমস্যা তৈরি করছে। এই পরিস্থিতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’ (Cyclone)। ইতিমধ্যে দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। আর সেই নিম্নচাপই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাব পড়তে পারে বাংলাতেও।

ঘুর্নিঝড় এখন কোথায়? দেখুন লাইভ(এখানে ক্লিক করুন)

cyclone

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণাবর্ত তৈরির অনুকূল পরিবেশ রয়েছে সমুদ্রে। যার ফলে আন্দামান সাগরে আজই একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। শুক্রবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকছে। আন্দামান সাগর, দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আসতে পারে সেই ঘূর্ণিঝড়।

ঝড় বৃষ্টিতে উধাও গরম, এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’

cyclone 2

তবে যথারীতি আর ৫টা ঘুর্ণিঝড়ের মতই এই ঘূর্ণিঝড়ের অভিমুখ ওড়িশা (Odisha) উপকূলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ঝড়ের প্রভাব বাংলার উপকূলে (Bengal Coast) আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।শুক্রবারের মধ্যে তৈরি হওয়া নিম্নচাপ আগামী ৬ মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই নিম্নচাপের ফলে উপকূলবর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

ঝড় বৃষ্টিতে উধাও গরম, এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’
ঝড় বৃষ্টিতে উধাও গরম, এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’

সতর্কতা হিসেবে ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগর এবং বঙ্গোপসাগর অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে এই ঘুর্ণিঝড় আসার আগেই আজ অর্থাৎ বুধবারও রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। যদিও জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন