রাজনীতি থেকে অবসর নেব কিন্তু বিজেপির সাথে জোট করব না! ঘোষণা মায়াবতীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজনীতি থেকে অবসর নেব কিন্তু বিজেপির সাথে জোট করব না! ঘোষণা মায়াবতীর। উত্তরপ্রদেশে আসন্ন বিধান পরিষদ (এমএলসি) নির্বাচনে সমাজবাদী প্রার্থীকে সমর্থন করবে না বহুজন সমাজ পার্টি। তার জন্য, প্রার্থীদের হারাতে অন্য দল অর্থাৎ বিজেপিকে ভোট দেবে। তবে সপাকে নয়।

আরও পড়ুনঃ ‘শুদ্ধিকরণের’ নামে এবার মিং আমলের মসজিদ গুঁড়িয়ে দিলো চিন।

কিছুদিন আগে এমনই মন্তব্য জোর গলায় করেছিলেন, বহুজন সমাজবাদী নেত্রী মায়াবতী। আর তাঁর এই মন্তব্যের পরই শুরু হয় রাজনৈতিক তরজা। কংগ্রেসও আক্রমণ শানাতে ছাড়ে নি। মায়াবতীকে বিজেপির ‘বন্ধু’ বলে দাবি করতে শুরু করে অখিলেশ যাদবও। তবে সোমবার সেই অবস্থান থেকে সরে এলেন ‘বেহেনজি’।

আরও পড়ুনঃ তুর্কিকে উচিত শিক্ষা দিতে এবার মাঠে নামল ভারত!

রাজনীতি থেকে অবসর নেব কিন্তু বিজেপির সাথে জোট করব না! রাজনৈতিক ভোলবদল মায়াবতীর। তিনি জানান, “ভবিষ্যতে কোনও নির্বাচনেই বিজেপির সঙ্গে বিএসপির জোট হতে পারে না। আমাদের আদর্শ সর্বধর্ম সেবা। আর বিজেপি আপাদমস্তক সাম্প্রদায়িক দল। ওঁদের সঙ্গে জোট করার আগে আমি রাজনীতি থেকে অবসর নেব”। এছাড়াও মায়াবতি আরও বলেন,” রাজনৈতিক ফয়দা লুটতেই, কংগ্রেস ও সমাজবাদী পার্টি তাঁর বক্তব্যের অপব্যবহার করছে। আমি কখনই বিজেপিকে সমর্থন করার কথা বলিনি”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত