‘শুদ্ধিকরণের’ নামে এবার মিং আমলের মসজিদ গুঁড়িয়ে দিলো চিন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘শুদ্ধিকরণের’ নামে এবার মিং আমলের মসজিদ গুঁড়িয়ে দিলো চিন। শুধুতাই নয়, মসজিদের গায়ে খোদাই করা আরবি হরফ মুছে চিনা ভাষা লেখা হলো সেখানে। মুসলিম অধ্যুষিত চিনের ইনচুয়ান শহরে রয়েছে নানগুয়ান মসজিদ। ওই অঞ্চলে চিনা মুসলিমদের কাছে এই মসজিদটি অতন্ত্য গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে রাজস্থানে। ট্যুইটে ঘোষণা মুখ্যমন্ত্রী গহলৌতের।

একাধিক মিনার ও গম্বুজে সোনালি রং-এর আরবি লিখনের ঐতিহাসিক নিদর্শন এই মসজিদ। আর সেই মসজিদের গায়ে খোদাই করা হরফ মুছে, সেখানে চিনা মান্দারিন ভাষায় লেখা হয়। সূত্রে খবর, সম্প্রতি ইনচুয়ান শহরে পরিদর্শনে আসেন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

আরও পড়ুনঃ কোভিড পরিস্থিতিতে যাত্রী সুরক্ষায় নয়া উদ্যোগ কলকাতা বিমানবন্দরের

সফর শেষে ফেরার পথেই ইসলাম শুদ্ধিকরণের বিষয় এই অঞ্চলে মুসলিমদের বিক্ষোভের মুখে পড়ে প্রেসিডেন্ট শি জিনপিং। তারপরই মৌলবাদ দমনেই বিখ্যাত নানগুয়ান মসজিদের ভোল পাল্টে ফেলে প্রশাসন। এই শেষ নয় এর আগেও অনেকবারই চিনা মুসলিমদের উপর অত্যাচারের নমুনা পাওয়া গিয়েছে। ২০১৭ থেকে তিন বছরের মধ্যে ১৬ হাজার মসজিদ ধ্বংস করে ফেলেছে চিনা প্রশাসন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন