নজরবন্দি ব্যুরোঃ রাশিয়া কে এবার হুঁশিয়ারি দিল ব্রিটেন। একদিকে যখন রাশিয়া ঘিরে ফেলেছে ইউক্রেন কে তখন সর্বশক্তি দিয়ে সেই আক্রমণ প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী এবং সাধারণ মানুষ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন এই লড়াই তাঁদের স্বাধীনতা রক্ষার লড়াই, যেকোন মূল্যে দেশকে ঝুঁকতে দেবেন না তাঁরা। তাঁর বিশ্বাস সব কিছুর শেষে জয় হবে তাঁদের। এই পরিস্থিতিতে ব্রিটেন সমর্থন জানাল ইউক্রেন কে।
আরও পড়ুনঃ ইউক্রেন ইস্যুতে কেন রাষ্ট্রসঙ্ঘে ভোটদানে বিরত ছিল ভারত? জানুন


মঙ্গলবার সকালে জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য আবেদন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সেই আবেদনে ইউরোপীয় রাষ্ট্রগোষ্ঠীর প্রাথমিক সম্মতি মেলায় মঙ্গলবার রাতেই ইউরোপীয় পার্লামেন্টে ভার্চুয়াল বক্তৃতায় রুশ হামলা প্রতিরোধে সাহায্যের আবেদন জানালেন তিনি। তারপরেই তাঁর আবেদনে সাড়া দিয়েছে ব্রিটেন।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ‘রাশিয়া কে হারতে হবে, হারতেই হবে। ব্রিটেন পাশে থাকবে ইউক্রেনের।’ এদিন বক্তব্য রাখার সময় ভোলোদিমির জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সামনে বলেন, ‘‘প্রমাণ করুন সঙ্কটের ওই মুহূর্তে আপনারা ইউক্রেনের পাশে রয়েছেন।’’ তাঁর কথায়, ‘‘অবরুদ্ধ হয়ে পড়েই ইউক্রেনের মানুষ তাঁদের স্বাধীনতা এবং জমি রক্ষার লড়াই চালাচ্ছেন। আমরা জয়ী হবই।’’ তাঁর বক্তন্যের শেষে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা দাঁড়িয়ে করতালি দেন।
এদিকে, আন্তর্জাতিক দুনিয়ায় বড়সড় ধাক্কা খেল রাশিয়া। চরম দুঃসময়ে ইউক্রেনের পাশে দাঁড়াল ইউরোপ। ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদ নিয়ে জেলেনস্কির প্রস্তাব গৃহীত হল ইউরোপীয় ইউনিয়নে। EU-এর সদস্য হওয়ার রাস্তা পরিষ্কার হয়ে গেছে ইউক্রেনের।


হারতেই হবে রাশিয়া কে, হুঁশিয়ারি দিল ব্রিটেন! ইউক্রেনের পাশে পুরো ইউরোপ।

অন্যদিকে, বেলারুশে ইউক্রেনের সঙ্গে শান্তি-আলোচনা ব্যর্থ হওয়ার পর আরও বড়সড় হামলার ছক রয়েছে রাশিয়ার। কিছুক্ষণ আগে রাশিয়ার সেনাবাহিনী মধ্য খারকিভের ইন্ডিপেনডেন্স স্কোয়্যারে বিস্ফোরণ ঘটায়। খারকিভ ওব্লাস্ট গভর্নমেন্টের প্রধান দফতরে এই হামলা চালানো হয়েছে। মধ্য খারকিভের ইন্ডিপেনডেন্স স্কোয়্যারে রকেট হামলায় নিহত হয়েছেন ৮ জন। একাধিক আহতর মধ্যে রয়েছেন একজন শিশু।








