ইউক্রেন ইস্যুতে কেন রাষ্ট্রসঙ্ঘে ভোটদানে বিরত ছিল ভারত? জানুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেন ইস্যুতে আবারও কেন রাশিয়ার পাশে দাঁড়ালো ভারত। এই নিয়ে পশ্চিমের দেশগুলো ইতিমধ্যেই তীর দেগেছে ভারতের দিকে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভারতের বিদেশনীতিতে এই কূটনৈতিক চাল ভারতের জন্য আগামী দিনে অনেক বড় জায়গা করে দেবে বিশ্বের দরবারে। আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া দীর্ঘদিনের বন্ধু ভারতের।

আরও পড়ুনঃ আগে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, পরে ছাড়পত্র রাশিয়া এবং ইউক্রেনবাসীদের!

সেটা হাজার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হোক বা ২০২১ এর কাশ্মীর সমস্যা। সব জায়গাতেই পৃথিবীর অন্য কোন দেশকে পাশে না পেলেও পাশে পেয়েছে কমিউনিস্ট দেশ রাশিয়াকে। কিন্তু গত রবিবার ইউক্রেন ইস্যুতে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভাতে ভোট দানে বিরত থাকে ভারত। আর এই নিয়েই বিশ্বের বেশিরভাগ দেশেই সমালোচনা করেছে নরেন্দ্র মোদি সরকারের।

ইউক্রেন ইস্যুতে কেন রাষ্ট্রসঙ্ঘে ভোটদানে বিরত ছিল ভারত? জানুন
ইউক্রেন ইস্যুতে কেন রাষ্ট্রসঙ্ঘে ভোটদানে বিরত ছিল ভারত? জানুন

কিন্তু একটু ইতিহাসের দিকে আমরা যদি তাকায় তবে বুঝতে পারব বা আমরা জানি কাশ্মীরের ৩৭০ ধারা তুলে দেওয়ার সময় ইউক্রেন কিন্তু ভারতের সমর্থন করেনি। অপরদিকে কিছু বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের উচিত ছিল আমেরিকার পাশে থাকা। কেননা রাশিয়ার থেকে ৭০ শতাংশ সামরিক সরঞ্জাম নিলেও, নিষেধাজ্ঞা জারি হওয়ায় আগামী দিনে নতুন অস্ত্রশস্ত্র মস্কোর থেকে কিনতে গেলে অনেক সমস্যায় পোড়াতে হবে।

ইউক্রেন ইস্যুতে কেন রাষ্ট্রসঙ্ঘে ভোটদানে বিরত ছিল ভারত? জানুন

তার থেকে আমেরিকাই সঠিক বিকল্প। কিন্তু পালটা প্রশ্ন উঠছে, তাহলে কি ওই ৭০ শতাংশ রাশিয়ার সামরিক সরঞ্জাম ভারত ত্যাগ করবে? এটা একেবারেই অসম্ভব প্রস্তাব। কারণ সেক্ষেত্রে অন্য দেশের থেকে বিপুল অর্থে নতুন করে অস্ত্রশস্ত্র কিনে ঋণের ফাঁদেই জড়াতে হবে ভারতকে।ফলে সব দিক বিচার করে ভারতের সিদ্ধান্ত সঠিক বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত