নজরবন্দি ব্যুরোঃ কিছুক্ষন আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বলি হয়েছে এক ভারতীয় পড়ুয়া। তারপরেই খুব দ্রুততার সাথে ইউক্রেন থেকে সমস্ত ভারতীয়কে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইউক্রেন ইস্যুতে ফের বৈঠকে বসেন নরেন্দ্র মোদি। তারপরেই কঠোর অবস্থান নেওয়া হল ভারতের তরফে। ভারতীয় নাগরিকরা যতক্ষণ পর্যন্ত নিরাপদ আশ্রয়ে না পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনের কেউ এই দেশ ছাড়তে পারবেন না।
আরও পড়ুনঃ রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার সরাসরি হস্তক্ষেপ, ছাত্র মৃত্যুতে তীব্র প্রতিক্রিয়া মোদির।


ইউক্রেন এবং রাশিয়ার রাষ্ট্রদূত বা রাষ্ট্রদূতাবাস কর্মী দের ভারত ছেড়ে চলে যাওয়ার অনুমতি বাতিল করল ভারতের বিদেশ মন্ত্রী। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোন রুশ এবং ইউক্রেনের নাগরিক ও রাষ্ট্রদূত ভারত ছাড়তে পারবে না। আগামী ৭২ ঘণ্টার জন্য এই নির্দেশিকা জারি থাকবে গোটা দেশজুড়ে। এদিকে ইতিমধ্যেই ইউক্রেনে মৃত ভারতীয় পড়ুয়ার বাড়ির লোকজনের সাথে কথা বলেছেন মোদি।
দিল্লীতে প্রধানমন্ত্রীর দপ্তরে জরুরী তলব করা হয় ভারতে অবস্থিত রাশিয়া ও ইউক্রেনের দুই প্রধান রাষ্ট্রদূতকে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনে ভারতীয় ছাত্রের মৃত্যু সংবাদ শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জরুরী তৎপরতা দেখা গেল আজ। ফ্রি অ্যান্ড পিস(অবাধ ও শান্তিপূর্ণভাবে) এয়ার স্পেস চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্স করেন।
তারপর পোল্যান্ড ও রোমানিয়ার সরকারের সঙ্গে যোগাযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের রাষ্ট্র প্রধানের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন তিনি। আপাতত দুই দেশে ভারতীয়দের নিরাপদে আশ্রয় দিতে অনুরোধ। তাদের সব খরচ বহন করবে ভারত সরকার, আশ্বাস প্রধানমন্ত্রীর। ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রের খবর এখনো ইউক্রেনে আটকে ১৬ হাজার ভারতীয় নাগরিক।


আগে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, পরে ছাড়পত্র রাশিয়া এবং ইউক্রেনবাসীদের!

ইউক্রেনের খারকি তে ভারতীয় নাগরিক দের উদ্ধারের জন্য আজ ১ মার্চ ৪ ঘণ্টা ফ্রি অ্যান্ড পিস এয়ার স্পেস অনুমোদন রাশিয়ার। কিছুক্ষনের মধ্যে পোল্যান্ড থেকে খারকী তে পৌঁছাবে ভারতীয় বায়ু সেনার বিশেষ বিমান। খারকিতে ৩৬৭৯ জন ভারতীয় নাগরিক আটকে। এদের মধ্যে সিংহ ভাগ পড়ুয়া। ইউক্রেনের ভারতীয় রাষ্ট্রদূত অফিস জানিয়েছে পড়ুয়াদের মধ্যে ২৩৮ জন নাবালক ও শিশু রয়েছেন।







