নজরবন্দি ব্যুরোঃ কিছুক্ষন আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বলি হয়েছে এক ভারতীয় পড়ুয়া। ট্যুইট করে একথা জানিয়েছে দেশের বিদেশ মন্ত্রক। এদিকে খবর গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কানেও। সূত্রের খবর, ইউক্রেন থেকে পড়ুয়াদের ফেরাতে ভারতীয় সেনাকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুব দ্রুততার সাথে ইউক্রেন থেকে সমস্ত ভারতীয়কে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইউক্রেন ইস্যুতে ফের বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুনঃ শীত বিদায় নিয়েছে, আগামীকাল বৃষ্টি, তারপর তীব্র গরমের পূর্বাভাস বঙ্গে।


দিল্লীতে প্রধানমন্ত্রীর দপ্তরে এক ঘণ্টার মধ্যেই জরুরী তলব করা হয়েছে ভারতে অবস্থিত রাশিয়া ও ইউক্রেনের দুই প্রধান রাষ্ট্রদূতকে। বৈঠকে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনে ভারতীয় ছাত্রের মৃত্যু সংবাদ শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জরুরী তৎপরতা দেখা গেল আজ। ফ্রি অ্যান্ড পিস(অবাধ ও শান্তিপূর্ণভাবে) এয়ার স্পেস চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্স করেন।
তারপর পোল্যান্ড ও রোমানিয়ার সরকারের সঙ্গে যোগাযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের রাষ্ট্র প্রধানের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন তিনি। আপাতত দুই দেশে ভারতীয়দের নিরাপদে আশ্রয় দিতে অনুরোধ। তাদের সব খরচ বহন করবে ভারত সরকার, আশ্বাস প্রধানমন্ত্রীর। ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রের খবর এখনো ইউক্রেনে আটকে ১৬ হাজার ভারতীয় নাগরিক।
ইউক্রেনের খারকি তে ভারতীয় নাগরিক দের উদ্ধারের জন্য আজ ১ মার্চ ৪ ঘণ্টা ফ্রি অ্যান্ড পিস এয়ার স্পেস অনুমোদন রাশিয়ার। কিছুক্ষনের মধ্যে পোল্যান্ড থেকে খারকী তে পৌঁছাবে ভারতীয় বায়ু সেনার বিশেষ বিমান। খারকিতে ৩৬৭৯ জন ভারতীয় নাগরিক আটকে। এদের মধ্যে সিংহ ভাগ পড়ুয়া। ইউক্রেনের ভারতীয় রাষ্ট্রদূত অফিস জানিয়েছে পড়ুয়াদের মধ্যে ২৩৮ জন নাবালক ও শিশু রয়েছেন।


রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার সরাসরি হস্তক্ষেপ, ছাত্র মৃত্যুতে তীব্র প্রতিক্রিয়া মোদির।

সূত্রের খবর, এতদিন চুপচাপ বসে থাকলেও এবার সরাসরি রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে হস্তক্ষেপ করতে চলেছে ভারত। এই প্রসঙ্গে বলা যায় ইউক্রেন ইতিমধ্যেই ভারতকে আবেদন করেছিল, যাতে যুদ্ধ থামাতে ভারত কথা বলে রাশিয়ার সাথে। মোদি কথাও বলেছিলেন পুতিনের সাথে। কিন্তু তাতে বরফ গলেনি। সব মিলিয়ে কার্যত নজিরবিহীন পরিস্থিতি, এরমধ্যেই আমেরিকা অসন্তোষ প্রকাশ করেছে ভারতের অবস্থানেও। রাষ্ট্রসংঘে রাশিয়া নিয়ে ভোটাভুটিতে বিরত ছিল নয়া দিল্লি। যা নিয়ে ভারতের অবস্থান কে ‘উদ্বেগজনক’ বলে ব্যাখ্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



