স্ত্রী নাকি এখন থেকে বন্ধু, এমনটাই টুইট করলেন অনুপম রায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  টুইট নিজের বিবাহ বিচ্ছেদের কথা নিজেই জানালেন সঙ্গীতশিল্পী অনুপম রায়।  জানালেন, স্বামী স্ত্রী নয় এবার থেকে তাঁরা বন্ধু হিসাবেই থাকতে চান।  তিনি জানান, পিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর দীর্ঘ দিনের সম্পর্ক যা মনে রাখার মতোই ছিল। কিন্তু ব্যক্তিগত মতানৈক্য এবং চিন্তাভাবনার বদল দেখা দেওয়ায় তাঁরা আর স্বামী-স্ত্রী হিসাবে থাকতে পারছেন না।

আরও পড়ুনঃ বিজেপি আন্তরিক নয়, টুইটারে দল ছাড়ার ঘোষণা শ্রাবন্তীর

সঙ্গীতশিল্পী অনুপম রায়ের এটি দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। অনুপম কৃতজ্ঞতা জানিয়েছেন, বন্ধু, পরিবার এবং শুভাকাংক্ষীদের যাঁরা বরাবর পিয়া এবং তার পাশে থেকেছেন। এবং তাঁদের নেওয়া প্রত্যেকটি পদক্ষেপকে  হাসি মুখে সমর্থন জানিয়েছেন। সেই ভালোবাসা, সমানুভূতি এবং সমর্থন যাতে ভবিষ্যতেও থাকে, তার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। এই বিবাহবিচ্ছেদকে সম্মানের সঙ্গে দেখার কথা বলেছেন তিনি।

স্ত্রী নাকি এখন থেকে বন্ধু, এবার থেকে স্ত্রী পিয়া কে আর স্ত্রী নয় বন্ধু হিসেবেই পাশে চান অনুপম 

স্ত্রী নাকি এখন থেকে বন্ধু, এমনটাই টুইট করলেন আনুপাম রায়
স্ত্রী নাকি এখন থেকে বন্ধু, এমনটাই টুইট করলেন অনুপম রায়

টুইটে বিবাববিচ্ছেদের খবর জানানো অবশ্য নতুন কোনও বিষয় নয়। সাম্প্রতিক অতীতে এমনই বিবৃতি দিয়ে নিজেদের আলাদা করে পথে চলার কথা ঘোষণা করেছিলেন অনেক তারকারা, তাঁর মধ্যে আমির খান এবং কিরণ রাও। আমিরও লিখেছিলেন, বন্ধু এবং সহকর্মী হিসাবে কিরণের সঙ্গে তাঁর সম্পর্ক থাকবে। এই পথ অনুসরণ করলেন সঙ্গীতশিল্পী অনুপম রায়ের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন