পরিপূরক! কোভিড পজেটিভ বিজেপি প্রার্থী, স্বামীর হয়ে ভোট প্রচারে স্ত্রী।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পরিপূরক! কোভিড পজেটিভ বিজেপি প্রার্থী, স্বামীর হয়ে ভোট প্রচারে স্ত্রী। পরিপূরক! একে অপরের। স্বামী স্ত্রীর সেই চিত্রই ফুটে উঠেছে করিমপুরে। করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে সেখানের বিজেপি প্রার্থী।

আরও পড়ুনঃ পোস্টাল ব্যালট নয়, ভোটকেন্দ্রে গিয়েই ভোট দেবেন বুদ্ধদেব ভট্টাচার্য।

কিন্তু সেই সুযোগে ফাঁকা মাঠে অন্য দলকে গোল দিতে নারাজ স্ত্রী, আদাজল খেয়ে নেমে পড়েছেন স্বামীর হয়ে শেষ মুহূর্তের প্রচারে। দৌড়ে বেড়াচ্ছেন বিধানসভা কেন্দ্রের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। দেশে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ, সমস্ত গন্ডি ছড়িয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্তের সংখ্যা ২লক্ষ ১৭ হাজারেরও বেশি। এই ব্যাপক সংক্রমণের সংখ্যা কার্যত নজিরবিহীন। তা সত্বেও একাধিক স্থানে চলছে অবাধে মেলা, অনুষ্ঠান এবং রাজনৈতিক কার্যকলাপ। বারবার সতর্ক করার পরেও মানুষ এখনো উদাসীন নিজেদের যাপনে। একাধিক স্থানে মানা হচ্ছে না কোভিড বিধি। স্থানে স্থানে ভিড় বাড়াচ্ছেন মানুষ।

তার মধ্যেই বাংলায় চলছে নির্বাচন। নেতা মন্ত্রী সহ একাধিক জনসভা চলছে উদাসীন ভাবেই। বিপুল জমায়েতে মানুষ অবহেলা করছেন সতর্কীকরণ। ইতিমধ্যে বাংলায় কোভিডে আক্রান্ত হয়েছেন একাধিক প্রার্থী। করোনার বলি হয়েছেন সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী। এই পরিস্থিতিতে গত মঙ্গলবার কোভিড পজেটিভ আসে করিমপুরে বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথের। রাজনাথ সিং এর সভার আগে টেস্টে জানা যায় করোনায় আক্রান্ত তিনি। তার পর থেকে কার্যত নিজেকে গৃহবন্দি করে রেখেছেন। তার সংস্পর্শে আসা সকলকেও বিশেষ সতর্কীকরণ করা হয়েছে। তবে প্রার্থী নিজে জানিয়েছেন, তাঁর সঙ্গে থাকা বাকি ৫ জনের রিপোর্ট নেগেটিভ। ভোটের ঠিক আগে এভাবে গৃহবন্দি থাকায় চিন্তিত বিজেপি নেতা, জানিয়েছেন এখন করোনা বিধি মেনেই সামাজিক দূরত্ব রেখেই আলাপ আলোচনা করছেন কর্মীদের সঙ্গে, প্রয়োজনে পিপিই পরে সামাজিক দূরত্ব রেখে ভোট প্রক্রিয়া চালু রাখবেন।

পরিপূরক! কোভিড পজেটিভ বিজেপি প্রার্থী, স্বামীর হয়ে ভোট প্রচারে স্ত্রী। তবে স্বামী ঘরবন্দি হওয়ায় যাতে ফাঁকা মাঠে অন্য দল গোল না দিয়ে যেতে পারে, সেই জন্যেই হেঁশেল ছেড়ে একেবারে রাজনীতির ময়দানে নেমেছেন স্ত্রী। রৌদ্রের দাবদাহ করোনার দাপট সব অতিক্রম করে, স্বামীর নামের পাশে জয়ী শব্দ বসাতে বিধানসভা কেন্দ্র চষে বেড়াচ্ছেন কাকলী দেবী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর