পোস্টাল ব্যালট নয়, ভোটকেন্দ্রে গিয়েই ভোট দেবেন বুদ্ধদেব ভট্টাচার্য।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পোস্টাল ব্যালট নয়, ভোটকেন্দ্রে গিয়েই ভোট দেবেন বুদ্ধদেব ভট্টাচার্য। পোস্টাল ব্যালট নয়, শরীর কিছুটা সুস্থ হওয়ায় এবার ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়েই ভোট দিতে চান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে অসুস্থ। আগের মতো শরীরে জোর পাননা, বাধা হয়ে আছে শ্বাসকষ্ট।

গুরুতর অবস্থায় হাসপাতালে গিয়েছেন দুবার, কিন্তু মনের জোর কমেনি এতটুকুও। আর সেই অদম্য মনের জোর নিয়েই এবার লাইনে দাঁড়িয়ে নিজের গণতান্ত্রিক প্রয়োগ করতে চান বুদ্ধবাবু। করোনা কলে বাংলায় হচ্ছে ২১এর নির্বাচন। ভোট আবহের প্রচারে হুহু করে বাড়ছে কোভিড পজেটিভের সংখ্যা। এই পরিস্থিতিতে আশিতিপির ব্যক্তিদের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার। নিয়ম ছিল ১২ডি ফর্ম পূরণ করে আবেদন জানাতে হবে।

ভোটের কয়েকদিন আগে ব্যালট সংগ্রহ করছেন নির্বাচন কমিশনের কর্মীরা। কিন্তু সেই ব্যালট পেপার জমা দেননি প্রাক্তন মুখ্যমন্ত্রীর আলিমুদ্দিন সূত্রের খবর, ব্যালটে ভোট দিতে নারাজ বুদ্ধদেব। ভোটকেন্দ্রে লাইন দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন বলেই জানিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বালিগঞ্জের ভোটার, ভোট ২৬ তারিখে। গত লোকসভার ভোটের সময় অসুস্থ থাকার সময়ে ভোট দিতে যেতে পারেন নি, দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকার পরে এবারের বাম ব্রিগেড আসতে চেয়েছিলেন, চেয়েছিলেন বার্তা দেবেন সকলের সামনে দাঁড়িয়ে।

চিকিৎসকদের অনুমতি না মেলায় শেষ মুহূর্তে বাতিল হয়, তবে সকলকে বার্তা দিয়েছিলেন তিনি, সশরীরে থাকতে না পেরে অডিও পাঠিয়েছিলেন। সকলে স্তব্ধ হয়ে শুনেছিলেন সেই বার্তা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, এই মুহূর্তে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তাঁর, হাঁটাচলা করছেন বাড়ির ভেতরেই। আর আর ব্যালট নয়, নিজে গিয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে চান প্রাক্তন মূখ্যমন্ত্রী। বয়সের দিক থেকে ৮০ পেরিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু নিজেও। কিন্তু আবেদন করেননি পোস্টাল ব্যালটের জন্য।

পোস্টাল ব্যালট নয়, ভোটকেন্দ্রে গিয়েই ভোট দেবেন বুদ্ধদেব ভট্টাচার্য। বিমান বাবুর সাফ বক্তব্য এখনো নিয়ম করে প্রচার করছেন, শরীরে দানা বাঁধেনি রোগ। তাই নিজে লাইনে গিয়ে ভোট দিয়ে আসবেন তিনি। এই বয়সে এসেও দুই প্রবীণের অদম্য মানসিক জোর সাহস বাড়াচ্ছে তরুণ তুর্কীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর