সরকারি কর্মীদের ব্যবহার করে তৃণমূলের প্রার্থী বাছাই! গুরুতর অভিযোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন! আর এই নির্বাচনকেই পাখির চোখে দেখছে শাসকসহ বিরোধী শিবির গুলি। যার জেরে পঞ্চায়েতে আসন দক্ষলে মরিয়া হয়ে উঠেছে দলগুলি। আর এখন এখন তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে জেলায় জেলায় প্রার্থী বাচাই শুরু করে ফেলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Haridevpur Murder: হরিদেবপুরের ঘটনায় নয়া মোড়! অভিযুক্তের বয়ানে স্তম্ভিত পুলিশ কর্তারাও

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, এবারে পঞ্চায়েতে প্রার্থী জনগণ নিজেই বেচে নেবে। তবে শুধু এই কর্মসূচিতে অভিষেক একাই সফর করছেন না। তাঁর পাশাপাশি সফর করছে কয়েক সংখ্যক সরকারি কর্মীরাও। আর যার ফলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এর আগেও একাধিকবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচী নিয়ে কটাক্ষ করেছিলেন বিরোধীরা। তাছাড়াও তৃণমূলের দলীয় কর্মসূচীতে পুলিশ কেন? এর আগে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সরকারি কর্মীদের ব্যবহার করে তৃণমূলের প্রার্থী বাছাই, পুলিশি ব্যবস্থাপনার অভিযোগ 

এবার ফের একবার শুরু হল তৃণমূলের নবজোয়ার কর্মসূচী নিয়ে বিতর্ক! তৃণমূলের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় সরকারি কর্মী কেন? সরকারি কর্মীদের অপব্যবহারের অভিযোগ তুলে রাজ্য সরকারকে তোপ দাগলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুধু তাই নয়, নাম না করেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেকেও আক্রমণ করেন বিরোধী দলনেতা।

সরকারি কর্মীদের ব্যবহার করে তৃণমূলের প্রার্থী বাছাই, পুলিশি ব্যবস্থাপনার অভিযোগ 
সরকারি কর্মীদের ব্যবহার করে তৃণমূলের প্রার্থী বাছাই, পুলিশি ব্যবস্থাপনার অভিযোগ

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, “ডিএ নিয়ে কিছু বললেই তো সরকারি কর্মীদের বদলি করে দেওয়া হয়। তাহলে এখন কেন তৃণমূলের সামান্য এই কর্মসূচীতে সরকারি কর্মীদের ব্যবহার করা হচ্ছে? এর উত্তর আছে রাজ্য সরকারের কাছে?”

সরকারি কর্মীদের ব্যবহার করে তৃণমূলের প্রার্থী বাছাই, পুলিশি ব্যবস্থাপনার অভিযোগ 

সরকারি কর্মীদের ব্যবহার করে তৃণমূলের প্রার্থী বাছাই, পুলিশি ব্যবস্থাপনার অভিযোগ 

প্রসঙ্গত, এর আগেও তৃণমূলের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় পুলিশি ব্যবস্থাপনার অভিযোগে সরব হয়েছিলেন শুভেন্দু। যার জেরে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে এই ইস্যুতে দুই পাতার চিঠিও লিখেছিলেন বিরোধী দলনেতা। ওই চিঠিতে প্রশ্ন করা হয়েছিল যে, কোন আইনে বা কোন নিয়মে সেখানে পুলিশ মোতায়েন করা হচ্ছে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন