নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে বাংলা ধারাবাহিকের দাপট অব্যাহত বাংলার প্রতিটি বিনোদন চ্যানেলে। গতকয়েক বছর ধরেই আপামর বাঙালির মন জয় করেছে দাদাগিরি, ডান্স বাংলা ডান্স, সুপার সিঙ্গার, ও দিদি নম্বর ওয়ানের মতো একাধিক শো। সেখানেই শেষ নয়। মীরাক্কেল ও ইস্মার্ট জোড়ির মতো শো গুলিও মন জয় করেছে অনেকের। তবে কিছু বছর আগে “বেষ্ট ফ্যান” নামে একটি শো যথেষ্ট সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। সেই মঞ্চ থেকেই সকলে জানতে পেরেছিল প্রথম কাকে ভালোবেসে ছিলেন বুম্বাদা।
আরও পড়ুনঃ Rampurhat Incident: ভাদু শেখের লোকেরাই তাণ্ডব চালিয়েছিল, জানাচ্ছে প্রত্যক্ষদর্শী


বলাবাহুল্য, সেবছর যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল এই শো। তবে সময়ের সাথে তা শেষ হয়ে গেলেও পুরনো ক্লিপিংস গুলি আজও যথেষ্ট পছন্দ সকলের। তার মধ্যেই আজও ভাইরাল হয় কয়েকটি এপিসোড। সেগুলির মধ্যেই অন্যতম দেবশ্রী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়য়ের এপিসোড। সম্প্রতি নেটমাধ্যমে যথেষ্ট ভাইরাল হয় এই দুটি এপিসোড। যেখানে প্রথম দিকে শোয়ের আলাপচারিতায় দেখা যায় দেবশ্রী রায়কে। কিন্তু বিয়ের প্রশ্ন করা হলেই কিছুটা গুম খেয়ে যান তিনি। প্রথম বিয়ে ভাঙার পর দ্বিতীয়বার বিয়ে না করার প্রসঙ্গে তিনি বলেন, “তিনি মনের মতো মানুষ পাননি”।
প্রথম কাকে ভালোবেসে ছিলেন বুম্বাদা? জেনেনিন

এরপরেই অন্য একটি এপিসোডে সকলের প্রিয় বুম্বাদার সঙ্গে দেখা যায় অনুরাগ বসুকে। তারকাকে প্রথমে তার ক্রাশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ম্যাডোনা। এই পর্যন্ত ঠিক ছিল সমস্ত কিছু। তারপরেই যখন তার প্রথম ভালোবাসার মানুষটির পরিচয় জিগ্যেস করা হয়, কিছুটা থমকে গিয়ে তিনি বলেন, দেবশ্রী রায়। যা শুনে চমকে যায় সকলে। উল্লেখ্য, দেবশ্রী রায় প্রসেনজিতের প্রথম স্ত্রী। শুরুতে সবকিছু ঠিকঠাক থাকলেও সময়ের সাথে সাথে বদলাতে থাকে পরিস্থিতি। একটা সময় ভাঙন দেখা দেয় দুজনের সম্পর্কে। কিন্তু পরবর্তী সময়ে বুম্বাদা নতুন করে জীবন শুরু করলেও আগের মতোই থেকে যান দেবশ্রী।









