রাজের হিন্দি পরিণীতাতে নায়ক-নায়িকা কে? জানা গেল এই অভিনেতাদের নাম

Raj Chakraborty: বাংলা সিনেমায় তার রয়েছে অসংখ্য হিট ছবি। তার মধ্যে অন্যতম পরিণীতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এ কথাটি মোটামুটি সকলের জানা যে পরিচালক রাজ চক্রবর্তী এবার বাংলা ছেড়ে বলিউডে পা রেখেছেন। আর বলিউডে তার প্রথম প্রজেক্ট তারই বাংলা ছবি ‘পরিণীতা’র হিন্দি ভার্সন। তবে এই ছবিটি বড়পর্দায় নয়। এটি ওটিটি প্লাটফর্মে সিরিজ আকারে আসবে। এই খবরগুলি মোটামুটি দর্শকদের জানা। বাংলা পরিণীতাতে অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী।

কিন্তু হিন্দি পরিণীতাতে বাবাইদার চরিত্রে কে অভিনয় করছেন তা এবার জানা গেল। রাজের হিন্দি প্রজেক্টে বাবাইদার চরিত্রে ঋত্বিক চক্রবর্তী এর পরিবর্তে এবার দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় কে। পরম ইতিমধ্যেই বেশ কয়েকটি হিন্দি ছবি এবং সিরিজে কাজ করে ফেলেছেন। অপরদিকে নায়িকা চরিত্রে শুভশ্রীর জায়গায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অদিতি পোহানকরকে।

অদিতি এর আগে একাধিক সিরিজে কাজ করেছেন। তবে তিনি বিখ্যাত হয়েছেন আশ্রম সিরিজ থেকে। জানা গিয়েছে রাজের এই হিন্দি সিরিজ এর বেশ কিছুটা অংশ শুটিং কলকাতায় সম্পূর্ণ হয়েছে। আগামী পর্বের শুটিং রয়েছে পুজোর মধ্যে। বাংলা পরিণীতা ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন গৌরব। এবার এই জায়গায় দেখা যাবে সুমিত ব্যাসকে।

রাজ চক্রবর্তী বাংলা সিনেমা জগতে একজন সেলিব্রেটি পরিচালক। বাংলা সিনেমায় তার রয়েছে অসংখ্য হিট ছবি। তার মধ্যে অন্যতম পরিণীতা। রাজের কাছে চ্যালেঞ্জ এটাই হবে, বাংলা পরিণীতা যেভাবে দর্শকদের মনে গেঁথে গিয়েছিল এবং বক্স অফিসে উজাড় করে দিয়েছিল লক্ষ্মী, সেই প্রভাব কতটা বজায় রাখতে পারবেন পরিণীতা হিন্দিতে। এই মুহূর্তে রাজ ব্যস্ত তার পরবর্তী ছবি ‘বাবলি’ নিয়ে। আগামী ১৫ই আগস্ট এই ছবির মুক্তি। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী ও আবির চট্টোপাধ্যায়। বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে এই ছবিটি তৈরি করেছেন রাজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন