দীর্ঘদিন ধরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন আছেন পরিচালক রাজ চক্রবর্তী। গত বছর তিনি এই পদ থেকে ছুটি চেয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী তা মঞ্জুর করেননি। কিন্তু এবার সেই কথা শুনেছেন মুখ্যমন্ত্রী। তাই এবার ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসবে রাজ চক্রবর্তী আর এই পদে থাকছেন না। গত বছরেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জাঁকজমক আগের বছরগুলোকেও ছাপিয়ে যাবে।



কিন্তু সেই সময় রাজ কেন দায়িত্ব ছাড়লেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবেকি কোন অভিমান হয়েছে পরিচালকের? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ বলেন, কোনও মান-অভিমানের জেরে তিনি এই পদ ছাড়েননি। দীর্ঘদিন চেয়ারপার্সন হিসেবে কাজ করে চলেছেন। এবারে একটু বিরতি চান। বাকিদেরও সুযোগ পাওয়া উচিত বলে মনে করেন তিনি।

কিন্তু প্রশ্ন উঠেছে তাঁর পদে তাহলে কে বসবেন? গুঞ্জনে ভাসছে গৌতম ঘোষের নাম। খবর, তিনিই ৩০তম চলচ্চিত্র উৎসবের সভাপতি। তিনি এই মুহূর্তে রোমে। তাঁর আগামী ছবির প্রিমিয়ার সেখানে হবে। আপাতত তিনি সে সব নিয়ে ব্যস্ত। এই নিয়ে তিনি কিছু জানাননি এখন। তবে তাঁর নাম সবার আগে আছে বলেই জানা গিয়েছে। তবে সবটাই ঠিক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


আগামী কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন থাকছেন না রাজ চক্রবর্তী, কে বসবেন তাঁর পদে?

উল্লেখ্য, এ বছর উৎসব শুরু হবে ৪ ডিসেম্বর। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। যে সব পরিচালক, প্রযোজক ছবি উৎসবে দেখাতে চান, প্রতিযোগিতা বিভাগে যোগ দিতে চান তাঁদের পরিচালিত-প্রযোজিত ছবি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। ১৫ নভেম্বর নির্বাচিত ছবির নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে।







