নজরবন্দি ব্যুরোঃ ক্যালেন্ডার বলছে পুজোর আর বেশীদিন বাকি নেই। আগমনীর সুর বাজল বলে। এইবছর মহালয়া পড়েছে ১৪ অক্টোবর। সকালে উঠে তো বাঙালীরা অবশ্যই রেডিও তে অবশ্যই মহালয়া শুনবেন কিন্তু তার পরে অবশ্যই চোখ রাখতে হবে টিভির পর্দায়।
প্রতিবছর ভোর হতেই টলিউডের বিভিন্ন নায়িকারা মহিষাসুরমর্দিনী রূপে আগমন ঘটায়। এবারও তার ব্যাতিক্রম হবে না। কিন্তু এই বছর কে কোন চ্যানেলে হবে দুর্গা তা নিয়ে জোর চর্চা চলছে। যদিও এতদিন আগে থেকে এই খবর চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়না কিন্তু তাও কানাঘুষো কিছু তথ্য উঠে এসেছে।

জানা যাচ্ছে বাংলার টপ তিনটি চ্যানেল যেমন স্টার জলসা, জি বাংলা ও কালারস বাংলা তাদের দুর্গাদের বেঁচে নিয়েছেন ইতিমধ্যে। কিন্তু এখনও অবধি কথাবার্তা সব প্রাথমিক স্তরে রয়েছে। সবটা চূড়ান্ত হয়নি এখনও।
পুজোর আর মাস দুয়েক বাকি, জানুন পর্দার দুর্গা কে হবেন?

জানা যাচ্ছে এই বছর স্টার জলসা মা দুর্গা হিসেবে কোয়েল মল্লিককে বেঁচে নিয়েছেন। যদিও এর আগে বহুবার কোয়েল মল্লিককে মা দুর্গারুপে দেখেছেন দর্শকেরা। তবে প্রতিবারেই চ্যানেল পরিবর্তন হয়। এবং তথ্য অনুযায়ী দিতিপ্রিয়াকে এই বছর জি-বাংলায় মা দুর্গা হিসেবে বেঁচে নেওয়া হোয়েছে। এবং কালারস বাংলায় কৌশানী মুখোপাধ্যায়কে দুর্গা হিসেবে দেখা যেতে পারে।



