নির্বাচনী প্রচারে আমেরিকার প্রাক্তন প্রেসডেন্ট তথা আসন্ন নির্বাচনের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রাণঘাতী হামলা! কান ছুঁয়ে বেরিয়ে গেল গুলি, মঞ্চের ওপর রক্তাক্ত হলেন ট্রাম্প। কোনও ক্রমে ভাষণ রাখার সময় বসে পড়ায় এবং আততায়ী লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেলেন তিনি। এই ঘটনায় চাঞ্চল্য তৈরী হয়েছে গোটা বিশ্বে। তদন্তে নেমেছে এফবিআই। কিন্তু কে করাল ট্রাম্পের ওপর এই হামলা?
পেনসিলভ্যানিয়ার বাটলারে নির্বাচনী জনসভা করছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় টমাস ম্যাথিউ ক্রুকস নামে বছর কুড়ির এক আততায়ী। মার্কিন সিক্রেট সার্ভিসের স্নাইপারের গুলিতে ইতিমধ্যেই খতম হয়েছে সে। এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর দল ডেমোক্র্যাটদের দিকেই আঙুল তুলছেন রিপবালিকান নেতা জেডি ভান্স।

জেডি ভান্সের সাফ কথা, “এই ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বাইডেন শিবির প্রচার করছে যে, ডোনাল্ড ট্রাম্প একজন কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী। তাঁকে কোনও মূল্যে থামাতে হবে। এই ধরণের বক্তৃতাগুলোই ট্রাম্পকে হত্যা করার প্ররোচনা দিয়েছে।” তিনি ছাড়াও অন্যান্য রিপালবিকান নেতা বাইডেনের দিকে আঙুল তুলেছেন।
ট্রাম্পের ওপর কে করাল এই হামলা? জো বাইডেন নাকি ট্রাম্প নিজেই নিজের…? তোলপাড় আমেরিকা!

অন্যদিকে, আবার ট্রাম্পের ওপর হামলার ঘটনার সমালোচনা করেছেন জো বাইডেন। বাইডেন জানিয়েছেন, তাঁর দেশে এই ধরনের হিংসার কোনও জায়গা নেই। কিন্তু, ডেমোক্র্যাটদের নিশানায় ট্রাম্প নিজেই। তাঁদের একাংশের বক্তব্য, আগামী নভেম্বরে আমেরিকায় নির্বাচন। তার আগে নিজেই নিজের ওপর হামলা করিয়েছেন ট্রাম্প যাতে সাধারণ মার্কিন নাগরিকের সহানুভূতি আদায় করা যায়। সব মিলিয়ে এই মুহূর্তে আমেরিকায় থমথমে পরিবেশ। রাজনৈতিক পরিমণ্ডলে আতঙ্কের ছায়া।



