নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়েছিল আগেই। গতকাল আফগানিস্তানকে হারিয়ে তৃতীয় দল হিসেবে শেষ চারের টিকেট পেয়েছে অস্ট্রেলিয়া। জমে উঠেছে চতুর্থ হয়ে সেমিফাইনালে যাওয়ার লড়াই। একটি জায়গার জন্য লড়ছে তিনটি দল-নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান।


এখনও যা পরিস্থিতি, যে কোনও একটি দল শেষ চারে পৌঁছে যেতে পারে। কোন অঙ্কে কোন দল জায়গা করে নিতে পারে সেমিফাইনালে? কার সম্ভাবনাই বা বেশি? চলুন জেনে নেওয়া যাক।পাকিস্তান, আফগানিস্তান এবং নিউজিল্যান্ড- তিন দলেরই ৮ ম্যাচে ৮ পয়েন্ট। রান রেটের বিচারে এই মুহূর্তে চার নম্বরে রয়েছে কিউয়িরা।

পাঁচে পাকিস্তান ও ছয়ে আফগানিস্তান। অস্ট্রেলিয়ার সঙ্গে আফগানিস্তান গতকাল হারার পরে সেমিফাইনালে খেলতে হলে রশিদদের দক্ষিণ আফ্রিকা আফ্রিকাকে হারাতেই হবে। অপরদিকে পাকিস্তানকে বড় ব্যবধানে জিততে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে না হলে শেষ চারে চলে যাবে নিউজিল্যান্ড।



তবে আফগানিস্তানের থেকে এবং পাকিস্তানের সেমিফাইনালে খেলার সম্ভাবনা বেশি। আর এর প্রধান কারণ তাদের রান রেট। তবে ও নিউজিল্যান্ড যদি নিজেদের শেষ ম্যাচ হারে তবে লাভ হবে আফগানিস্তানের। নিয়ম অনুযায়ী, প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ ও চতুর্থ স্থানে থাকা দল।
সেমিফাইনালে কোন দল হবে ভারতের প্রতিপক্ষ? জানুন বিস্তারিত

আর দ্বিতীয় ও তৃতীয় দল লড়াবে দ্বিতীয় সেমিফাইনালে। তাই শেষ চারের দ্বিতীয় লড়াইয়ে আগামী ১৬ নভেম্বর কলকাতায় মাঠে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ফাইনাল ওঠার মঞ্চে ভারতের সঙ্গে লড়বে কে? ১৫ নভেম্বর নিউজিল্যান্ড, পাকিস্তান কিংবা আফগানিস্তানও হতে পারে স্বাগতিকদের প্রতিপক্ষ।







