নজরবন্দি ব্যুরোঃ একটুতেই ক্লান্ত হয়ে পড়ছেন? ত্বক খারাপ হয়ে যাছে, প্রাণহীন হয়ে যাচ্ছে? চুল পরার সমস্যা দেখা দিচ্ছে? তাহলে হতে পারে আপনি থাইরয়েডে আক্রান্ত। এই সমস্থ লক্ষন গুলো থাইরয়েডে দেখা যায়। তাই এগুলি অবহেলা করা উচিত নয়। এই সমস্থ লক্ষন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।


অবশ্যই থাইরয়েড একটি দীর্ঘমেয়াদি রোগ তবে সঠিক ভাবে চিকিৎসা করলে এবং নিয়ম মেনে চললে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে নিয়ম মেয়ে না চললে বা অবজ্ঞা করলে এই রোগে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই রোগের আর একটি বড় লক্ষন হল ওজন বৃদ্ধি। তাই এই রোগে আক্রান্ত রোগীদের ডায়েটের দিকে বিশেষ ভাবে লক্ষ রাখতে হয়। বিশেষ করে আপনারা যদি থাইরয়েডের ওষুধ খান তবে আরও বিশেষ সতর্কতার প্রয়োজন।

আপনার ডায়েট থেকে কপি জাতীয় জিনিস মানে ফুলকপি বাঁধাকপি এগুলো বাদ দিয়ে দিন। অনেকে ভাবে হয়তো সবজি মানেই তা শরীরের জন্য সব সময় ভালো তবে তা একদমই ভুল ধারণা। সব সবজি থাইরয়েডে উপকার আনেনা। এছাড়াও সুগারে যেমন মিষ্টি নিয়ন্ত্রনে রাখা উচিত তেমন ভাবেই থাইরয়েডে আক্রান্ত রুগীদের ও মিষ্টি নিয়ন্ত্রনে রাখা উচিত।


আপনি কি থাইরয়েডে আক্রান্ত? এই সমস্থ লক্ষন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন

এই রুগীদের সয়াবিন এবং সোয়া জাতীয় খাবার খাওয়া উচিত নয়। কারণ এই সমস্থ খাবার খেলে থাইরয়েডে ওষুধ কাজ করে না। এছাড়াও এই রুগীদের বাজারজাত প্যাকেটজাত খাবার অত্থাত বাইরের কোন রকম খাবার খাওয়া উচিত নয়। কারণ এই সমস্থ খাবারে নুন, চিনি বা তেল অধিক মাত্রায় থাকে ফলে ওষুধ শরীরের কাজে আসে না।








