Joka-Majherhat Metro: কবে চালু হচ্ছে জোকা-মাঝেরহাট মেট্রো? জানালো মেট্রো কর্তৃপক্ষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই সুখবর এসেছিল। জোকা-মাঝেরহাট মেট্রো নিয়ে আশার আলো দেখিয়েছিল কর্তৃপক্ষ। এবার জানা গেল কবে থেকে শুরু হবে এই রুটে মেট্রো পরিষেবা। তবে খুব তাড়াতাড়ি কিছু হবার নয়। আগামী দু বছরের আগে শুরু হচ্ছে না জোকা থেকে মেট্রো পরিষেবা।

আরও পড়ুনঃ শৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’, ছবির জুটি প্রসেনজিৎ-মিথিলা

ওই অংশে বেশ কিছু স্টেশনের কাজ সম্পূর্ণ হয়ে গেলেও জোকা ডিপো এবং মাঝেরহাট মেট্রো স্টেশন শেষ করতে লাগবে প্রায় দু’বছর। তারপর ওই অংশে পরিষেবা শুরু করার ভাবনা মেট্রোরেলের। এমনই জানাল মেট্রোর নির্মাণকারী সংস্থা RVNL। মাস খানেক আগে জোকা বিবাদী বাগ মেট্রো নিয়ে আশার কথা শুনিয়েছিলেন মেট্রোর কর্তারা।

কবে চালু হচ্ছে জোকা-মাঝেরহাট মেট্রো?

জানিয়েছিলেন, তারাতলাসহ একাধিক জায়গায় মেট্রোর জমিজট কাটার পথে। সব কিছু ঠিকঠাক চললে কয়েক মাসের মধ্যে টেন্ডার ডেকে শুরু হয়ে যাবে মাঝেরহাট থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত সুড়ঙ্গ খোড়ার কাজ। এই প্রকল্পে জমি জট একটা বড় প্রতিবন্ধকতার সৃষ্টি করছিল।

কবে চালু হচ্ছে জোকা-মাঝেরহাট মেট্রো? জানালো মেট্রো কর্তৃপক্ষ

এ নিয়ে সেনা আধিকারিকদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে মেট্রো নির্মাণকারী সংস্থার। রেল বিকাশ নিগম লিমিটেডের (Rail Development Corporation Limited) বক্তব্য, সেনা আধিকারিকদের জমি ছাড়াও প্রায় এক একরের মতো জমি রয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থার হাতে। সেই সমস্ত বেসরকারি সংস্থার সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা চলছে।

সমস্ত জট কাটিয়ে ধাপে ধাপে সেই সব জমি অধিগ্রহণ করা হবে। সব সমস্যা মিটে গেলে আগামী বছরের এপ্রিল মাস থেকে মাঝেরহাট থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো প্রকল্পের সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হবে। জোকা ( joka) থেকে এসপ্লানেড (Esplanade) পর্যন্ত মেট্রোর এই রুটে মোট ১৪টি স্টেশন থাকছে।

কবে চালু হচ্ছে জোকা-মাঝেরহাট মেট্রো? জানালো মেট্রো কর্তৃপক্ষ

জোকা এলাকাতেই ডায়মন্ড পার্ক, আইআইএম ও জোকা স্টেশন। এরপর ঠাকুরপুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারাতলা, মাঝেরহাট, মোমিনপুর, খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট ও এসপ্লানেড। ফলে এখন অনেক কাজ বাকি। আর সেই কাজ শেষ করতে সময় লাগবে ২ বছর, অবশ্য যদি আর কোন নতুন সমস্যা দেখা না দেয় তবেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন