শৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’, ছবির জুটি প্রসেনজিৎ-মিথিলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-রশিয়াদ রশিদ মিথিলার এই জুটি টলিপাড়ায় বড় ঝড় তুলতে চলেছে শৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’ ছবিতে। তালিকায় থাকছেন তাবড় অভিনেতা দল। এই ছবিতে আবার হেমন্ত মুখোপাধ্যায়-শ্রাবন্তী মজুমদারের একদা বিপুল জনপ্রিয় গান ‘আয় খুকু আয়’ শোনা যাবে। তবে গানটি নতুন ভাবে সুর দিচ্ছেন সুরকার রণজয় ভট্টাচার্য সম্ভবত কণ্ঠে শ্রীকান্ত আচার্য।

আরও পড়ুনঃ পদ্মশ্রী ফিরিয়ে দিতে রাজি, তবে… ১৯৪৭ সালে স্বাধীনতা যুদ্ধের প্রমান চান কঙ্গনা।

Shamim Ahamed Ads

ছবির লোগোতে থাকছে ‘খুকু’ শব্দের মাথায় কুমকুম টিপ। তাকে ঘিরে চন্দনের সূক্ষ্ম কারুকাজ। ‘আয়’ শব্দে গাছকৌটোর ছবি। পুরোটাই যেন ভাসছে পদ্মপাতায়। শিশিরবিন্দুর মতোই টলমল করছে কী বলতে চেয়েছে ছবির লোগো? ‘সুইৎজারল্যান্ড’ ছবিতে মধ্যবিত্ত বাড়ির স্বপ্ন দেখানোর পর চিরন্তন বাবা-মেয়ের গল্প বলতে চলেছেন শৌভিক। যেখানে একটি মেয়ের ছোট থেকে বড় হওয়া থাকবে। বাঙালি রীতি মেনে মেয়ের হাত ধরে বিয়ের মণ্ডপেও তাকে পৌঁছে দেবেন বাবা।

পরিচালকের কথায়, ‘‘শহুরে বাবা-মেয়ে নয়, আমার ছবি শোনাবে গঞ্জের বাবা-মেয়ের কাহিনি। আজও যা বড় পর্দায় কেউ ধরেননি!’’ বোলপুরের আশপাশে লোকেশন এবং কলকাতায় সেট পড়বে ‘আয় খুকু আয়’-এর। ছবিতে বাবার চরিত্রে অভিনয় করবেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’। পরিচালকের দাবি, চরিত্রের মতোই বুম্বাদাকে একেবারে অন্য পেশায় দেখা যাবে। চিত্রনাট্য অনুযায়ী, একাধিক বয়স ছুঁয়ে যাবেন বু্ম্বাদা। তার জন্য প্রস্থেটিক রূপটান প্রয়োজন। সেই দায়িত্বে রূপটানশিল্পী সোমনাথ কুণ্ডু। বুম্বাদার মেয়ে দিতিপ্রিয়া।

অভিনেত্রীর নাম ঘুণাক্ষরেও উচ্চারণ করেননি পরিচালক। তবে গুঞ্জন বলছে, স্বল্প পরিসরেই পর্দা ভাগ করতে চলেছেন টলিউডের ‘অভিভাবক’ এবং সৃজিত-ঘরনি। কথায় কথায় পরিচালক জানিয়েছেন, তিনি গল্পটি লিখেছেন বুম্বাদাকে ভেবে। চিত্রনাট্যে সহযোগিতা করেছেন সুগত সিংহ। ‘‘দাদাকে ভেবেই আমার গল্প। দাদা রাজি না হলে ছবিটাই হত না’’, অকপটে বলেছেন তিনি। ছবির গল্প শোনার পরে একই কথা বলেছেন প্রযোজক জিৎ-ও।

শৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’, তাঁর মতে বু্ম্বাদা ছাড়া এই চরিত্র আর কেউ জীবন্ত করতে পারবেন না।

শৌভিক কুণ্ডুর 'আয় খুকু আয়', এই ছবির জুটি প্রসেনজিৎ-মিথিলা
শৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’, এই ছবির জুটি প্রসেনজিৎ-মিথিলা

গল্প শোনার পরে জিৎ এক বারও বু্ম্বাদার জুতোয় পা গলাতে চাননি? শৌভিকের বক্তব্য, ‘‘জিৎদা উল্টে বলেছেন, বু্ম্বাদা ছাড়া এই চরিত্র আর কেউ জীবন্ত করতে পারবেন না। দাদা রাজি না হলে ছবি হবে না’’। কেন প্রসেনজিৎ-ই এই চরিত্রের জন্য? মুখে কুলুপ পরিচালকের। দু’মাসের মধ্যে টিজার, ট্রেলার সামনে আসবে, সেখানেই লুকিয়ে উত্তর। এমনিটাই জানান পরিচালক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত