নজরবন্দি ব্যুরোঃ আর্জেন্টাইন মহারথী মেসির অবসর নিয়ে জল কম ঘোলা হচ্ছে না গেল বিশ্বকাপের পর থেকে। একের পর এক গুঞ্জন উঠছে ক্ষুদে জাদুকরের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো নিয়ে। কিন্তু মেসির পক্ষ থেকে আসছে না কোনো আনুষ্ঠানিক বক্তব্য।
আরও পড়ুনঃ হামতের দুরন্ত হ্যাটট্রি, টালিগঞ্জকে ৫-১ উড়িয়ে দিল মোহনবাগান


বিভিন্ন সাক্ষাৎকারে মেসি বারবারই অবসর কবে নিচ্ছেন সেই প্রশ্নের সম্মুখীন হন। কোনোবারই তারকা এই ফুটবলার সরাসরি উত্তর দেন না সেই প্রশ্নের। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে কিছুটা ধোঁয়াশা রাখেন মেসি।

আর্জেন্টিনার মহাতারকা বলেন, “সত্যি বলতে, আমি জানি না কবে। আমার মনে হয় এটা খুব তাড়াতাড়িই হবে । সবকিছু জিতেছি বেশি দিন তো হয়নি। এখন সময়টা উপভোগের। অবসর নেওয়ার মুহূর্তটা কখন সেটা সৃষ্টিকর্তাই বুঝিয়ে দেবেন।”



মেসির এই বক্তব্য থেকে স্পষ্ট অবসর সময় খুব বেশি দূরে নেই। মেসি জানিয়েছেন, “যুক্তিতে যেটা আসে, আমার বয়সে তাকিয়ে বলতে পারি, খুব দ্রতই আমার অবসরের সময়টা আসবে। তবে এই মুহূর্তে বলতে পারছি না সেটা কখন।”
কবে অবসর নেবেন মেসি? ইঙ্গিত দিয়ে কী বললেন ফুটবলের ক্ষুদে জাদুকর?

তিনি আরও বলেন, ‘আমার বয়সের কারণে যৌক্তিকভাবেই এটা খুব বেশি দেরি নেই। কবে অবসর নেব সুনির্দিষ্ট করে জানি না। অবসরের পরে হয়তো আমার এই অর্জনের গুরুত্ব বেশি বুঝতে পারবো।’







