নজরবন্দি ব্যুরোঃ কলকাতা লিগে দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রাখল মোহনবাগান সুপার জায়ান্ট। ব্যারাকপুর স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে ৫-১ গোলে উড়িয়ে দিল মোহনবাগান। হামতের দুরন্ত হ্যাটট্রিকে ভর করে পিছিয়ে পড়েও জয় হাসিল করল সবুজ মেরুন ব্রিগেড।
আরও পড়ুনঃ আরব বা স্পেনে নয়, ইন্টার মায়ামির হয়ে খেলতে মার্কিন মুলুকে পা রাখলেন মেসি


খেলা শুরুর ৪ মিনিটে টালিগঞ্জ গোল করে এগিয়ে যায়। টালিগঞ্জের হয়ে গোলটি করেন মানস সরকার। সবুজ-মেরুন শিবির গোল শোধ করে ২৪ মিনিটে। সমতা ফেরানোর গোলটি অসাধারণ। নাওরেমের গোলটি অসাধারণ। টালিগঞ্জ অগ্রগামীর চার জন খেলোয়াড়কে কাটিয়ে নাওরেম দুর্নত গোলটি করেন।

ওই গোল দেখার জন্য হাজার মাইল পথ হেঁটে আসা যায়। প্রথমার্ধে আরও একবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করে টালিগঞ্জ অগ্রগামী। কিন্তু আমনদীপের জন্য বেঁচে যায় সবুজ-মেরুন। কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে অন্য মেজাজে দেখা গল বাস্তব রায়ের ছেলেদের।


হামতের দুরন্ত হ্যাটট্রি, টালিগঞ্জকে ৫-১ উড়িয়ে দিল মোহনবাগান

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে হামতের গোলে এগিয়ে যায় মোহনবাগান। ৫২ মিনিটে আহমেদ ভাট গোল করে ব্যবধান বাড়ালেন। খেলার ফলাফল ৩-১। ৭৮ এবং ৮০ মিনিটে পর পর গোল করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করলেন হামতে। বড় ব্যবধানে জয় তুলে নিল মোহনবাগানের জুনিয়র টিম।








