Messi: আরব বা স্পেনে নয়, ইন্টার মায়ামির হয়ে খেলতে মার্কিন মুলুকে পা রাখলেন মেসি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পিএসজি যে ছাড়ছেন তা আগেই নিশ্চিত ছিল। তবে খেলোয়াড় জীবনের শেষ পর্যায়ে এসে কোন ক্লাবে যোগ দেবেন তা নিয়ে ফুটবল বিশ্বে জল্পনা ছিলই। জানা যাচ্ছে, মেসিকে ফিরে পেতে মরিয়া ছিল ছিল তাঁর পুরোনো ক্লাব বার্সেলোনা।

আরও পড়ুনঃ সূচি চূড়ান্ত, এশিয়া কাপে পাকিস্তানে খেলতে যাবে না ভারত

ওদিকে সৌদির ক্লাব আল হিলালের তরফেও রেকর্ড অঙ্কের টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। তবে দুটো আহ্বানই প্রত্যাখ্যান করে মার্কিন মুলুককেই বেছে নিয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক। কিছুদিন আগে স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লিওনেল মেসি জানিয়েছিলেন,

8 3

মেজর লিগ সকার দল ইন্টার মিয়ামির হয়ে খেলবেন তিনি। আর সেই উদ্দেশেই মার্কিন মুলুকে পা রাখলেন লিওনেল মেসি। সব ঠিকঠাক থাকলে, আগামী রবিবার ইন্টার মায়ামি সরকারি ভাবে পরিচয় করিয়ে দেবে মেসির সঙ্গে।

আরব বা স্পেনে নয়, ইন্টার মায়ামির হয়ে খেলতে মার্কিন মুলুকে পা রাখলেন মেসি

7 3

খুব সম্ভবত, ইন্টার মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি হয়েছে ‘এলএম ১০’-এর। আর্জেন্টিনার একটি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেসিকে বলতে শোনা গিয়েছে, ”আমাদের সিদ্ধান্তে আমরা খুশি। নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি। আমার মানসিকতা এবং মস্তিষ্কে পরিবর্তন হচ্ছে না। আমি যেখানেই খেলি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। নতুন ক্লাবের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলার চেষ্টা করবো। সেরাটা দেব।”

9 4

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত