নজরবন্দি ব্যুরোঃ আইফোন ১৫ সিরিজ কবে লঞ্চ হবে তা এখনও নিশ্চিত ভাবে জানায়নি অ্যাপেল কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, এবছরও সেপ্টেম্বর মাসেই হয়তো অনুষ্ঠিত হবে অ্যাপেল ইভেন্ট। তবে আবার এখন নতুন রিপোর্টে বলা হয়েছে, আরও এক মাস পিছতে পারে মার্কিন সংস্থাটি। ২০২২ সালে অ্যাপেল ইভেন্ট হয়েছিল ৭ সেপ্টেম্বর।
আরও পড়ুনঃ ২৩-২৪ জুলাই ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, দেখে নিন কোন কোন জেলায় জারি সতর্কতা


২০২১ সালে অ্যাপেল ইভেন্ট হয়েছিল ১৪ সেপ্টেম্বর। এবছর অর্থাৎ ২০২৩ সালে অ্যাপেল ইভেন্ট ১২ বা ১৩ সেপ্টেম্বর বলে শোনা গিয়েছে বেশ কয়েকটি সূত্রের মারফত। তবে নিশ্চিত ভাবে এখনও কিছুই জানা যায়নি। তবে নতুন আইফোন ১৫ সিরিজের অপেক্ষায় অগণিত মানুষ। প্রত্যেক সিরিজেই নতুন কিছু চমক দেয় অ্যাপেল।

এবারেও তেমনটাই আশা করছেন সবাই। ম্যাকরুমর্স-এর রিপোর্ট অনুযায়ী, চলতি বছর অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে বাজারে আসতে পারে আইফোন ১৫। এর আগে সেপ্টেম্বর মাসে ফোনটি লঞ্চ হওয়ার কথা বলা হয়েছিল। তবে এই তারিখ থেকে এক দু মাস পিছতে পারে অ্যাপেল। সংস্থার তরফে প্রকাশ্যে কিছু না জানানো হলেও একাধিক মার্কিন সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে।



তবে কেমন হতে পারে আইফোন ১৫? এখন পর্যন্ত যা জানা গিয়েছে সেটা হল আইফোন ১৫ সিরিজে লঞ্চ হতে পারে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স। শোনা যাচ্ছে টাটা গোষ্ঠীর সহায়তায় ভারতেই তৈরি হতে পারে আইফোন ১৫ সিরিজের মডেলগুলি।
আইফোন ১৫ সিরিজের ফোনে ডায়নামিক আইল্যান্ড ফিচার থাকতে পারে বলে শোনা গিয়েছে।চার মডেলেই থাকবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরার সঙ্গে প্রসেসরেও থাকবে নতুন A16 বায়োনিক চিপসেট। প্রো ম্যাক্স মডেলের থাকতে পারে A17 বায়োনিক চিপসেট।
কবে লঞ্চ হবে আইফোন ১৫? জানুন সম্ভাব্য দাম ও ফিচার্স

নতুন একটি পেরিস্কোপ লেন্স থাকতে পারে আইফোন ১৫ সিরিজের মডেলে। এই লেন্সের সাহায্যে অপটিকাল জুম পাওয়া যাবে ৫এক্স থেকে ৬এক্স পর্যন্ত। আইফোন ১৫ সিরিজের সম্ভাব্য দাম শুরু হতে পারে ৮০,০০০ টাকা থেকে।







