Rain Forecast: ২৩-২৪ জুলাই ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, দেখে নিন কোন কোন জেলায় জারি সতর্কতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সকাল থেকেই শহরজুড়ে বৃষ্টি। বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে। হাওয়া অফিস জানিয়ছে আপাতত এমনই থাকবে আবহাওয়া। আকাশ মেঘলা। মাঝে মাঝেই ঝোড়ো হাওয়া বইবে। একইসঙ্গে আগামী দুদিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-তিনদিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলী, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়া, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদে পশলা বৃষ্টি হতে পারে। স্টেশন ভিত্তিক আবহাওয়ার বুলেটিন অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টা দমদম, ক্যানিং, কল্যাণী, সল্টলেক, বালি, হাওড়া, ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া, হাবড়া, হলদিয়া, কাঁথি, দীঘা, সাগরদ্বীপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

২৩-২৪ জুলাই ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, দেখে নিন কোন কোন জেলায় জারি সতর্কতা

কলকাতায় আজ সারাদিনে দফায় দফায় বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থাকবে। মাঝে মাঝে রোদের দেখা মিলবে। কয়েকটি জায়গায় বজরবিদ্যুতের ব্যাপক সম্ভবনা। শহরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি নামতে পারে। আগামী ২৩ ও ২৪ জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে।

২৩-২৪ জুলাই ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, দেখে নিন কোন কোন জেলায় জারি সতর্কতা

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। আলিপুরদুয়ার, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি- এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

২৩-২৪ জুলাই ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, দেখে নিন কোন কোন জেলায় জারি সতর্কতা

২৩-২৪ জুলাই ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, দেখে নিন কোন কোন জেলায় জারি সতর্কতা
২৩-২৪ জুলাই ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, দেখে নিন কোন কোন জেলায় জারি সতর্কতা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত