Weather Update: আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সকাল থেকেই কলকাতায় রোদ বৃষ্টির খেলা চলছে। কখনও আকাশ মেঘলা হয়ে বৃষ্টি নামছে আবার পরক্ষণেই রোদের ছটা। আপাতত শহরের আবহাওয়া এমনটাই থাকবে বলে জানা গিয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট।

আরও পড়ুন: ২১ জুলাই থেকেই ভাসবে বাংলা? আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে

শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় বর্ধমান, কৃষ্ণনগর, কাটোয়া, চন্দননগর, হাওড়া, কলকাতা, ডায়মন্ড হারবার, দিঘা, সাগরদ্বীপে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হবে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনই স্বস্তি নেই।

আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

কলকাতায় আজ সারাদিনে দফায় দফায় বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থাকবে। মাঝে মাঝে রোদের দেখা মিলবে। কয়েকটি জায়গায় বজরবিদ্যুতের ব্যাপক সম্ভবনা। শহরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি নামতে পারে।

আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর-এই জেলাগুলিতে তুলনামূলক কম বৃষ্টি হবে। প্রসঙ্গত, ভারী বর্ষার জেরে উত্তরবঙ্গের একাধিক এলাকা বিপর্যস্ত। পরিস্থিতি খতিয়ে দেখতে নবান্নের তরফে টিম পাঠানো হয়েছে।

আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, জারি হলুদ সতর্কতা
আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর