MS Dhoni: কবে মাঠে ফিরবেন ধোনি? জানিয়ে দিলেন CSK কর্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হলুদ জার্সিতে তিনি আবারও ফিরে আসবেন কথা দিয়েছিলেন ধোনি (MS Dhoni)। তাই এই বছর তাঁর দল সিএসকে তাঁকে ধরে রেখেই দল তৈরি করেছেন। এবছর হয়তো শেষ আইপিএল খেলবে মাহি। আইপিএলের গত মরসুমের পরে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির।

আরও পড়ুন: বউ অনুস্কার সাথে দেখা করে আজ দলে যোগ দিলেন বিরাট

ms2 1

এখন তিনি কতটা সুস্থ? সেই বিষয়ে মুখ খুললেন চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন (Kashi Viswanathan)। সিএসকে-র (CSK) সিইও জানান, “মাহি এখন অনেকটাই ভাল আছেন, এখন তিনি রহ্যাবের মধ্যে দিয়ে চলেছেন। জিমে সময় দিচ্ছেন। আশা করছি আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ব্যাট হাতে অনুশীলনে নামতে পারেন”।

ms3 3

তিনি আরও জানান, “ আমার মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে শিবির শুরু করব। মনে হচ্ছে মার্চের শেষ সপ্তাহ থেকে এ বছর আইপিএল (IPL24) শুরু হবে”। উল্লেখ্য, সামনের বছর দেশে লোকসভা নির্বাচন। তাই দেশেই কী আইপিএল টুর্নামেন্ট হবে?

কবে মাঠে ফিরবেন ধোনি? জানিয়ে দিলেন CSK কর্তা

ms 1 1

তানিয়ে প্রশ্ন করা হলে বিশ্বনাথন জানান, “ আমার কাছে সে রকম কোন খবর নেই। তবে বোর্ড চাইছে পুরো টুর্নামেন্ট দেশে করতে। এখন আগামী তে কি হবে আমার জানা নেই”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত