Virat Kohli: বউ অনুস্কার সাথে দেখা করে আজ দলে যোগ দিলেন বিরাট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে ভারতীয় টেস্ট দল। আগামী ২৬ তারিখ থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। কিন্তু পারিবারিক কারণে আফ্রিকা (South Africa)থেকে দেশে ফিরে এসেছিলেন বিরাট (Virat Kohli)। আর সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল যে তাহলে প্রথম টেস্টে কী থাকবেন না বিরাট? এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে দলের সাথে যোগ দিলেন কিং কহোলি।

আরও পড়ুন: ইতিহাস গড়ল রিচারা, এই প্রথম অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজ জিতল ভারতের মহিলারা

virat1 2

কিন্তু কী কারণে তিনি ছুটি নিয়েছিলেন তা নিয়েও জল্পনার অন্তছিল না। এবার জানা গেল স্ত্রী অনুস্কার সাথে দেখা করতেই লন্ডনে (London) গিয়াছিলেন বিরাট। উল্লেখ্য অনুস্কা(Anuska Sharma) এই মুহূর্তে অন্তঃসত্ত্বা। তবে বিরাটের এই চলে যাওয়া হটাৎ নয়। আগে থেকেই এই পরিকল্পনা ছিল বিরাটের। তাই বোর্ডের কাছে ছুটি চেয়ে তিনি স্ত্রী অনুস্কার সাথে দেখা করতে গিয়েছিলেন।

বউ অনুস্কার সাথে দেখা করে আজ দলে যোগ দিলেন বিরাট
বউ অনুস্কার সাথে দেখা করে আজ দলে যোগ দিলেন বিরাট

অনুষ্কা এই মুহূর্তে লন্ডনেই রয়েছেন। সূত্রের খবর লন্ডনের মিট সেরে আজই দলের সাথে যোগ দিয়েছেন কিং কহোলি। আগামী কাল ফাইনাল অনুশীলন করবেন দলের সাথে। টেস্ট ক্রিকেট নিয়ে বিরাটের (Virat Kohli) যে আলাদা ভাললাগা আছে তা তিনি জানিয়েছেন গত কালই। তিনি বলেন টেস্ট ফরম্যাট তাঁর কাছে অন্য সব ফরম্যাটের থেকে বেশি পছন্দের।

বউ অনুস্কার সাথে দেখা করে আজ দলে যোগ দিলেন বিরাট

virat3 1

এই খেলাতে একজন ক্রিকেটার ৪/৫ দিন ধরে পারফর্ম করে যা অন্য কোন খেলাতে নেই। উল্লেখ্য, বিশ্বকাপে দুর্দান্ত খেলে সচিনের ৫০ তম শতরান টপকে রেকর্ড করেছেন, কিন্তু বিশ্বকাপ জেতা হয়নি। আর বিশ্বকাপের (World Cup 24) পর এই প্রথম ব্যাট নিয়ে মাঠে নামবেন কিং কহোলি। তাঁর সবচেয়ে ভাল লাগা ফরম্যাটে। আর সেটা করার জন্য মুখিয়ে আছেন এই তারকা ব্যাটার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত