কবে ‘আলাপ’ হয়েছিল আবীর- মিমির? জানালেন তারা দুজনেই

এটুকু বলতে পারি, ওই চিরকুটের সূত্র ধরেই আমাদের সম্পর্কের সূত্রপাত। এখন তো সম্পর্ক ফোনে শুরু হয়, আবার হয়তো একটা মেসেজেই ভেঙে যায়। এই ছবিটা কিন্তু সেখানে দর্শকদের স্মৃতিমেদুরতায় ভাসাবে।"

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন ছবি ‘আলাপ’-এর শুটিং চলছে। এই ছবিতে পাবলো আর অদিতির হাত ধরেই আরও এক বার বড় পর্দায় ফিরছে আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর জুটি। শট শেষ হতেই খুনসুটিতে মাতলেন আবীর মিমি। পরিচালক তখন পরবর্তী দৃশ্যের প্রস্তুতি নিতে শুরু করছেন। আবীর আর মিমি নিজেদের মধ্যে পরবর্তী দৃশ্য নিয়ে খানিক আলোচনা সেরে নিলেন। তার পর পরিচালক এক বার রিহার্সাল করবেন।

কবে 'আলাপ' হয়েছিল আবীর- মিমির? জানালেন তারা দুজনেই

আরও পড়ুন : আই পি এলের প্রথম ম্যাচে মুখোমুখি ধোনী বনাম কোহলী

দু’জনের চরিত্রের মধ্যে সমীকরণ খতিয়ে দেখবে ছবিটি। গঙ্গা তীরবর্তী একটি বিলাসবহুল হোটেলে শুটিং লোকেশন। ব্যাঙ্কোয়েটের বাইরে পরবর্তী শট। ব্যাকড্রপে অদিতি রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আনমনা।শট শেষ হতেই পাওয়া গেল মিমিকে। শট দিতে গিয়ে বেশ কয়েক বার খাবার খেতে হয়েছে অভিনেত্রীকে। ডায়েট কি ভঙ্গ হল? মিমি হেসে বললেন,

কবে 'আলাপ' হয়েছিল আবীর- মিমির? জানালেন তারা দুজনেই

“না না! দেখে মনে হচ্ছে। আসলে সে রকম কিছুই খেতে হয়নি। কায়দাটা রপ্ত করতে হয়।” আবীরকে অভিনেত্রী নিজের পরিবারের অংশ হিসেবেই মনে করেন। বললেন, “ইন্ডাস্ট্রিতে যখন কাউকে চিনতাম না, তখন আবীর আমার সঙ্গে ছিলেন। তাই একসঙ্গে কাজ করতে গিয়েও হয়তো সেই রসায়নটা ফুটে ওঠে। বাকিটা দর্শক বলবেন।” ছবির প্রথম পোস্টারে ফ্রিজের গায়ে সাঁটা একাধিক চিরকুট দেখা গিয়েছে। সেই সূত্র ধরেই মিমি বললেন,

কবে 'আলাপ' হয়েছিল আবীর- মিমির? জানালেন তারা দুজনেই
কবে ‘আলাপ’ হয়েছিল আবীর- মিমির? জানালেন তারা দুজনেই

কবে ‘আলাপ’ হয়েছিল আবীর- মিমির? জানালেন তারা দুজনেই

“এটুকু বলতে পারি, ওই চিরকুটের সূত্র ধরেই আমাদের সম্পর্কের সূত্রপাত। এখন তো সম্পর্ক ফোনে শুরু হয়, আবার হয়তো একটা মেসেজেই ভেঙে যায়। এই ছবিটা কিন্তু সেখানে দর্শকদের স্মৃতিমেদুরতায় ভাসাবে।” ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন দেবপ্রিয় মুখোপাধ্যায়, তন্বী লাহা রায়, কিঞ্জল নন্দ, সত্রাজিৎ সেন প্রমুখ। পরিচালকের কাহিনি অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন পদ্মনাভ দাশগুপ্ত। চলতি মাসেই সুরিন্দর ফিল্মস প্রযোজিত ছবিটির শুটিং শেষ হওয়ার কথা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর