আই পি এলের প্রথম ম্যাচে মুখোমুখি ধোনী বনাম কোহলী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের আংশিক ক্রীড়াসুচী। প্রথম ম্যাচ চেন্নাইয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা দল সিএসকে। মুম্বাই ইন্ডিয়ান্সের মত পাঁচ বারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ২২ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে সিএসকের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ধোনী বনাম কোহলি।

Iআই পি এলের প্রথম ম্যাচে মুখোমুখি ধোনী বনাম কোহলী

আরও পড়ুন : প্রকাশ্যে আইপিএলের সূচি, দেখুন কবে কার সাথে কোথায় KKR এর খেলা

আপাতত ১৫ দিনের সুচী ঘোষিত হল। দেশজুড়ে লোকসভা নির্বাচন থাকায় এই সিদ্ধান্ত। নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হওয়ার পর পূর্ণসুচী পাওয়া যাবে। সমর্থকদের কেউ চাইছিলেন টুর্নামেন্টের শুরু হোক গত বারের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচ দিয়ে। কেউ বলছিলেন, চেন্নাই বনাম মুম্বই হোক। আবার অনেকে শুরুতে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিকে দেখতে চাইছিলেন।

আই পি এলের প্রথম ম্যাচে মুখোমুখি ধোনী বনাম কোহলী

সেই ইচ্ছেই পূরণ হতে চলেছে। ২২ মার্চ বিশ্ব ক্রিকেটের দুই মহারথী ধোনি ও বিরাটের টিমের লড়াই। টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ২৩ মার্চ ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মোহালিতে মুখোমুখি পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। সন্ধ্যায় মুখোমুখি কেকেআর ও হায়দরাবাদ।

আই পি এলের প্রথম ম্যাচে মুখোমুখি ধোনী বনাম কোহলী
আই পি এলের প্রথম ম্যাচে মুখোমুখি ধোনী বনাম কোহলী

আই পি এলের প্রথম ম্যাচে মুখোমুখি ধোনী বনাম কোহলী

এই বারের আইপিএলে অন্যতম আকর্ষণ শুভমন গিলের নেতৃত্ব। গুজরাট টাইটান্সের প্রথম প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স! অর্থাৎ প্রাক্তন অধিনায়ক বনাম বর্তমান। মুম্বইয়ের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া। তাঁর বিরুদ্ধে গুজরাট টাইটান্সের নেতৃত্বের অভিষেক শুভমন গিলের। আপাতত ৭ এপ্রিল অবধি সূচি ঘোষণা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর