প্রকাশ্যে আইপিএলের সূচি, দেখুন কবে কার সাথে কোথায় KKR এর খেলা

IPL24:গত কয়েক বার চেষ্টা করলেও চ্যাম্পিয়ন হতে পারেনি কেকেআর। শাহরুখ খানের টিম এ বার খেতাব জিততে মরিয়া।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রকাশ্যে আইপিএলের সূচি, উদ্বোধনী ম্যাচেই মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলির ডুয়েল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী সংস্করণের আংশিক সূচি প্রকাশিত হল। চব্বিশের আইপিএল শুরু হতে চলেছে ২২ মার্চ থেকে।

আরও পড়ুন: প্রকাশিত হয়ে গেল আইপিএল ২৪ এর সূচি, কবে শুরু প্রথম ম্যাচ?

ipl1 3

১০ শহর জুড়ে ২১ ম্য়াচের সূচি ঘোষণা করা হয়েছে। প্রতি দল ন্যূনতম তিন ম্য়াচ ও সর্বোচ্চ পাঁচটি করে ম্য়াচ খেলবে। প্রথম ম্যাচের চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম। চেন্নাই বনাম আরসিবি। অপর দিকে কেকেআর এর প্রথম ম্যাচ শুরু হচ্ছে ২৩শে মার্চ ইডেন গার্ডেন্সে।

kkr1 1

প্রতিপক্ষ আইদেন মারক্রমের সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআর দ্বিতীয় ম্য়াচ খেলতে বেঙ্গালুরু উড়ে যাবে। ২৯ মার্চ কেকেআর বনাম আরসিবি। প্রথম পর্বে কেকেআরের তৃতীয় তথা শেষ ম্য়াচ ৩ এপ্রিল। বিশাখাপত্তনমে কেকেআর খেলবে ঋষভ পন্থের দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে।

প্রকাশ্যে আইপিএলের সূচি, দেখুন কবে কার সাথে কোথায় KKR এর খেলা

kkr3

একনজরে কেকেআর এর ম্যাচ কবে কোন সময় কার সাথেঃ
১) কলকাতা বনাম হায়দরাবা- ২৩ মার্চ (কলকাতা, ৭টা ৩০)।
২)আরসিবি বনাম কলকাতা- ২৯ মার্চ (বেঙ্গালুরু, ৭টা ৩০)।
৩) দিল্লি বনাম কলকাতা- ৩ এপ্রিল (ভাইজ্যাগ, ৭টা ৩০)।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন