WhatsApp-এ iPhone users-দের জন্য বড় সুখবর! iCloud ছাড়াই চ্যাট ব্যাকআপ, মিলবে 2GB ফ্রি স্টোরেজ

iCloud-এর স্টোরেজ ফুরিয়ে গেলে হোয়াটসঅ্যাপের চ্যাট আর মুছতে হবে না। মেটা আনছে নিজস্ব ক্লাউড ব্যাকআপ, ডিফল্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশন-সহ মিলবে ২ জিবি ফ্রি স্পেস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সান ফ্রান্সিসকো: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দারুণ খবর। যাঁরা iCloud-এর ৫ জিবি ফ্রি স্টোরেজের সীমাবদ্ধতায় হিমশিম খাচ্ছেন, তাঁদের জন্য নতুন বিকল্প নিয়ে আসছে মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি। WABetaInfo-র সর্বশেষ রিপোর্ট বলছে, হোয়াটসঅ্যাপ নাকি নিজস্ব ক্লাউড ব্যাকআপ পরিষেবা তৈরি করছে, যেখানে iCloud-এর ওপর ভরসা না করেই সরাসরি অ্যাপ থেকেই চ্যাট ব্যাকআপ নিতে পারবেন iPhone ব্যবহারকারীরা। এই ফিচারটিতে ডিফল্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকবে এবং একেবারে বিনামূল্যে ২ জিবি স্টোরেজ স্পেস দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন