আজ ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ৩৬২ তম দিন (অধিবর্ষে ৩৬৩)। বছর শেষ হতে আরও ৩ দিন বাকি। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়, জেনে নিন আজকের দিনে (On This Day 28 December) কি ঘটেছিল?



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৭ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৫৪- ভারতীয় বাঙালি থিয়েটার অভিনেতা, পরিচালক ও নাট্যকার রমাপ্রসাদ বণিক।
১৯৪৪- নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীবরসায়নবিজ্ঞানী ক্যারি মুলিস।
১৯৩৭- ভারতীয় শিল্পপতি রতন টাটা (Ratan Tata)।
১৯২২- ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও গল্পকার রমাপদ চৌধুরী।
১৯১১- ভারতের হিন্দি চলচ্চিত্রের পরিচালক ও চিত্রনাট্যকার ফণী মজুমদার।



মৃত্যু
২০১১- বাংলাদেশী সাহিত্যিক রাজিয়া খান।
১৯৯৮- বাঙালি যাত্রাপালাকার ভৈরব গঙ্গোপাধ্যায়।
১৯৯৩- বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার আব্দুল জব্বার খান।
১৯৮৭- বাংলাদেশী পপ রক গায়ক হ্যাপি আখন্দ।
১৯৮৩- ভারতীয় বাঙালি গায়ক চলচ্চিত্র অভিনেতা ও নাট্য অভিনেতা রবীন মজুমদার।
১৯৩২- অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড় জ্যাক ব্ল্যাকহাম।
১৯২৭- হিন্দু-মুসলমান একতার সক্রিয় কর্মী, ইউনানি চিকিৎসক হাকিম আজমল খান।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৮ ডিসেম্বর, একনজরে আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী

ঘটনাবলী
২০২২- বাংলাদেশে প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয়।
১৯৮৪- টেস্ট ক্রিকেটে ত্রিশতম সেঞ্চুরিটি করে সুনীল গাভাস্কার ব্রাডম্যানের বিশ্বরেকর্ড ভেঙে দেন।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ঘানা।
১৯২১- আজকের দিনে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উদ্বোধন হয়।
১৮৮৫- ভারতের মুম্বইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।







