আজ ২৬ জানুয়ারি ২০২৪,শুক্রবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ ২৬ তম দিন। বছর শেষ হতে আরও ৩৩৯ দিন বাকি, অধিবর্ষে ৩৪০ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (On This Day 26 January) কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৩ জানুয়ারি, আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী একনজরে


জন্ম
১৯৬৩- পর্তুগিজ ফুটবল ব্যবস্থাপক ও প্রাক্তন ফুটবল খেলোয়াড় হোসে মরিনহো।
১৮৯০- খ্যাতনামা প্রকাশক গোপালদাস মজুমদার।
১৮৭৮- দক্ষিণ আফ্রিকান ক্রিকেট খেলোয়াড় ডেভ নোর্স।
১৮৫০- মার্কিন লেখক ও সমাজতন্ত্রী এডওয়ার্ড বেলামি।

মৃত্যু
২০১৮- ভারতীয় বাঙালি অভিনেত্রী সুপ্রিয়া দেবী।
২০১৫- ভারতীয় ব্যঙ্গশিল্পী ও কার্টুনিস্ট আর কে লক্ষণ ওরফে রাসীপুরম কৃষ্ণস্বামী লক্ষ্মণ।
১৯৬৯- বাঙালি ধর্মসংস্কারক অনুকূলচন্দ্র ঠাকুর।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৬ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য



ঘটনাবলী
২০০৪- রাষ্ট্রপতি হামিদ কারজাই আফগানিস্তানের নতুন সংবিধানে স্বাক্ষর করেন।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সাইপ্রাস।
১৯৬৫- হিন্দি ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়।
১৯৫০- ভারতের সংবিধান কার্যকর হয়।
১৯৫০- আজকের দিনে রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
১৯৫০- পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত হয়।
১৯৩০- ভারতীয় জাতীয় কংগ্রেস ২৬ জানুয়ারি তারিখটিকে “স্বাধীনতা দিবস” বা “পূর্ণ স্বরাজ দিবস” হিসেবে ঘোষণা করে।







