নজরবন্দি ব্যুরো: আজ ২৪ ডিসেম্বর ২০২৩, সোমবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ৩৫৮ তম দিন (অধিবর্ষে ৩৫৯)। বছর শেষ হতে আরও ৭ দিন বাকি। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়, জেনে নিন আজকের দিনে (On This Day 24 December) কি ঘটেছিল?



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৩ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৫৬- ভারতীয় অভিনেতা ও প্রযোজক অনিল কাপুর।
১৯৫২- জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী বাংলাদেশি গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী।
১৯২৬- বাংলাদেশি রাজনীতিবিদ মহম্মদ সুলতান।
১৯২৪- ভারতীয় সঙ্গীতশিল্পী মহম্মদ রফি।
১৮৯১- ভারতীয় রাজনীতিবিদ,স্বাধীনতা সংগ্রাম,পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ।
১৮৮৬- অ্যাকাডেমি পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয়-মার্কিন চলচ্চিত্র পরিচালক মাইকেল কর্টিজ।



মৃত্যু
২০১৮- প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরকার ও সঙ্গীত শিল্পী রবীন্দ্র সংগীতে অকাদেমি পুরস্কার বিজয়ী দ্বিজেন মুখোপাধ্যায়।
১৯৮৫- আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি ফেরহাত আব্বাস।
১৯৪৩- বিখ্যাত বাঙালি গীতিকার অজয় ভট্টাচার্য।
১৫২৪- পর্তুগীজ নাবিক ও পর্যটক ভাস্কো-দা-গামা
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৪ ডিসেম্বর, আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী একনজরে

ঘটনাবলী
১৯৭৯- আজকের দিনে প্রথম ইউরোপীয় রকেট ‘আরিয়ান’ উৎক্ষেপণ।
১৯৫১- ইতালির কাছ থেকে লিবিয়া স্বাধীনতা লাভ করে। ইদ্রিস লিবিয়ার বাদশাহ ঘোষিত হন।
১৯০০- লেনিনের ‘ইসক্রা’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৮০১- ব্রিটেনে স্বয়ংচালিত যানে প্রথম পরীক্ষামূলক মহড়া হয়।








