নজরবন্দি ব্যুরো: গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ২৩ ডিসেম্বর, শুক্রবার। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের ৩৫৭ তম দিন। অধিবর্ষ হলে তা বেড়ে দাঁড়ায় ৩৫৮ তম দিন। বছর শেষ হতে আরও ৮ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৩ ডিসেম্বর। জেনে নিন আজকের দিনে (Take a look On This Day) কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২২ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৯১- পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ।
১৯৭৬- ফরাসি ফুটবলার ও ম্যানেজার প্যাট্রিক ভিয়েরা।
১৯৫২- বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবাল।
১৯৪৩- মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী এলিজাবেথ হার্টম্যান।
১৯৩৩- জাপানের সম্রাট সম্রাট আকিহিতো।
১৯২০- পূর্ব পাকিস্তানের গভর্নর সাহেবজাদা ইয়াকুব খান।
১৯০২- ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং।
১৮৪৫- ভারতীয় রাজনীতিবিদ,আইনজীবী, সমাজকর্মী এবং লোকহিতৈষী রাসবিহারী ঘোষ।
১৬৬৮- ইতালীয় আইনজ্ঞ, ঐতিহাসিক ও দার্শনিক গিয়াম্বাটিস্টা ভিকো।

মৃত্যু
২০১৪- আমেরিকান টেনিস খেলোয়াড় ডরোথি চেনি।
২০০৪- ভারতের নবম প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও।
১৯৭৬- ফ্রান্সের বিখ্যাত লেখক আন্দ্রে মালরো।
১৮৩৪- ইংরেজ অর্থনীতিবিদ ও জনমিতিবিদ টমাস ম্যালথাস।
১৩১৮- জাপানের গণিতবিদ ইয়োরিইয়ুকি।


ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৩ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

ঘটনাবলী
১৯৯৮- পৃথিবীর ১১তম ও বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা সেতু উদ্বোধন করা হয়।
১৯৯৬- আজকের দিনে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে।
১৯৯৪- ২০ বছর পর দক্ষিণ আফ্রিকা পুনরায় জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৬৪- ব্রিটেনে সর্বপ্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয়।
১৯৫০- সুইস পার্লামেন্ট নারীর ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে ভোট দেয়।
১৯৪৯- মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
১৯২৬- নাট্যকার শিশিরকুমার ভাদুড়ী নাট্যমন্দির প্রতিষ্ঠা করেন।
১৭৮৩- অ্যানাপোলিস মেরিল্যান্ড যুক্তরাষ্ট্রের রাজধানী হয়।
১৭৪৪- ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জন কার্টারেট পদত্যাগ করেন।
১৭২৪- রাশিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।







