নজরবন্দি ব্যুরো: আজ ১৮ অক্টোবর ২০২৩, বুধবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৯১ তম দিন (অধিবর্ষে ২৯২)। বছর শেষ হতে আরও ৭৪ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
জন্ম
১৯৮৭- আমেরিকান অভিনেতা এবং গায়ক জ্যাক এফ্রন।
১৯৮৪- ভারতীয় অভিনেত্রী এবং মডেল ফ্রিডা পিন্টো।
১৯৬৮- অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টুয়ার্ট ল।
১৯৬৪- শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল।
১৯৫৬- বিখ্যাত আমেরিকান টেনিস খেলোয়াড় ও কোচ মার্টিনা নাভ্রাতিলোভা।
১৯৫০- ভারতীয় এবং ব্রিটিশ অভিনেতা ওম রাজেশ পুরী।
১৯৪০- ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়।
১৯২৫- বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেতা ইলা মিত্র।
১৯১৮- ভারতীয় বাঙালি চিত্রশিল্পী পরিতোষ সেন।
১৮৭৫- বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা লেন ব্রেন্ড।



মৃত্যু
২০১৮- বাংলাদেশী সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু।
২০০৫- ইংরেজ ফুটবলার জনি হেইন্স।
১৯৮০- রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস।
১৯২৩- বাংলা ভাষার ঔপন্যাসিক মহম্মদ নজিবর রহমান।



ঘটনাবলী
২০২০- দীর্ঘ ৩০ বছর পর সৌদি ও ইরাকের মধ্যে স্থলসীমান্ত উন্মুক্ত করা হয়।
১৯৯৮- আজকের দিনে এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের পরিবেশ আর উন্নয়ন সম্মেলনের ষষ্ঠ বার্ষিক অধিবেশন চীনের গুয়েলিন শহরে সমাপ্ত হয়।
১৯৯২- চীনা কমিউনিস্ট পার্টি চতুর্দশ কংগ্রেসে সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির প্রতি সমর্থন জানায়।
১৯৭৩- মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চা ও মেডিকেল টিম প্রেরণ করা হয়।
১৯৭২- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মানসূচক পদক জুলিও কুরি লাভ করেন।
১৮৬৬- রাশিয়া সরকারিভাবে আলাস্কাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়।
১৭৪৮- গ্রেট ব্রিটেন, স্পেন ও সার্ডিনিয়ার মধ্যে ‘আইলা শাপেল’-এর শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৮ অক্টোবর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য








