ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ অক্টোবর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ ১৭ অক্টোবর ২০২৩, মঙ্গলবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৯০ তম দিন (অধিবর্ষে ২৯১)। বছর শেষ হতে আরও ৭৫ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: UPI Service: পুজোর আগেই বিঘ্নিত হতে পারে UPI সার্ভিস! কি জানাল ব্যাঙ্ক

জন্ম
১৯৯৪- ইংরেজ ক্রিকেটার বেন ডাকেট।
১৯৮০- পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ।
১৯৭০- ভারতীয় ক্রিকেটার ও কোচ অনিল কুম্বলে।
১৯৬৫- শ্রীলঙ্কান ক্রিকেটার অরবিন্দ ডি সিলভা।
১৯৪৪- বাঙালি অভিনেতা বিভু ভট্টাচার্য।
১৯১৫- মার্কিন নাট্যকার, প্রাবন্ধিক এবং লেখক আর্থার মিলার।
১৮৮৯- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ও সশস্ত্র বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায়।
১৮১৭- ভারতীয় উপমহাদেশের দার্শনিক ও রাজনীতিবীদ সৈয়দ আহমদ খান।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ অক্টোবর, জানুন কোন কোন ঘটনা উল্লেখযোগ্য
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ অক্টোবর, জানুন কোন কোন ঘটনা উল্লেখযোগ্য

মৃত্যু
২০২২- বাংলাদেশী অভিনয়শিল্পী, নাট্যকার এবং নাট্য নির্মাতা মাসুম আজিজ।
১৯৯৭- হন্ডুরীয় রাজনীতিবিদ ও পরিবেশবাদী কার্লোস এস্কালেরাস।
১৯৮৭- বাংলাদেশী আইনজীবী এবং রাজনীতিবিদ আব্দুল মালেক উকিল।
১৯৫৪- বাঙালি লেখক ও সম্পাদক সত্যেন্দ্রনাথ মজুমদার।
১৯৩৭- ঠাকুর পরিবারের আদি ব্রাহ্মসমাজের কর্মী ও লেখক ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ অক্টোবর, জানুন কোন কোন ঘটনা উল্লেখযোগ্য

ঘটনাবলী
২০০৫- আজকের দিনে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিক ভাবে কয়লা উত্তোলন শুরু হয়।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় হন্ডুরাস।
১৯২৪- হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন।
১৯০৫- বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি।
১৮৪৬- সাপ্তাহিক ‘দর্পণ’ প্রকাশিত হয়।
১৬৩০- আমেরিকার বোস্টন শহর প্রতিষ্ঠিত হয়।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ অক্টোবর, জানুন কোন কোন ঘটনা উল্লেখযোগ্য

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ অক্টোবর, জানুন কোন কোন ঘটনা উল্লেখযোগ্য

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন