নজরবন্দি ব্যুরো: আজ ১৩ আগস্ট ২০২৩, রবিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২২৫ তম দিন (অধিবর্ষে ২২৬)। বছর শেষ হতে আরও ১৪০ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ আগস্ট, আজকের দিনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনাবলী


জন্ম
১৯৮২- রোমানিয়ন মার্কিন অভিনেতা সেবাস্টিয়্যান স্ট্যান।
১৯৭৫- প্রাক্তন পাকিস্তানি ডান হাতি ফাস্ট বোলার শোয়েব আখতার।
১৯৬৩- ভারতীয় অভিনেত্রী শ্রীদেবী।
১৯৬১- জাপানি সঙ্গীত রচয়িতা, পিয়ানোবাদক, এবং সঙ্গীত পরিচালক কোজি কোন্দো।
১৯২০- আমেরিকান অভিনেতা নেভিল ব্র্যান্ড।
১৯১১- বাঙালি সমাজসেবিকা ও রাজনীতিবিদ ড.ফুলরেণু গুহ।
১৮৮৮- টেলিভিশনের আবিষ্কারক জন বেয়ার্ড।
১৮৪৮- বাঙালি সাহিত্যিক, ঐতিহাসিক ও সিভিলিয়ান রমেশচন্দ্র দত্ত।

মৃত্যু
২০১৮- ভারতীয় বাঙালি রাজনীতিবিদ ও প্রাক্তন লোকসভার অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়।
২০১১- বাংলাদেশ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও গীতিকার তারেক মাসুদ।
২০০০- পাকিস্তানি গায়ক ও গীতিকার নাজিয়া হাসান।
১৯৭৭- নাট্যসম্রাজ্ঞী মলিনা দেবী।
১৯৬৮- ভারতের ভারতের স্বাধীনতা সংগ্রামের কর্মী অন্নদাপ্রসাদ চক্রবর্তী।
১৯৩৬- ভারতের স্বাধীনতা সংগ্রামী ‘ভারতের বিপ্লববাদের জননী’ হিসাবে পরিচিত মাদাম কামা।
১৯১০- আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, লেখক ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
৬০৪- চীনের সুই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম সম্রাট সুই সম্রাট ওয়েন।



ঘটনাবলী
২০১১- সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচ জনের মৃত্যু হয়।
১৯৯৪- কলকাতা মেট্রোর দমদম-বেলগাছিয়া শাখাটিকে সম্প্রসারিত করে শ্যামবাজার পর্যন্ত নিয়ে আসা হয়।
১৭৯২- ফ্রান্সের বিপ্লবীরা রাজপরিবারের লোকদের বন্দি করে।
১৭৮৪- ইংল্যান্ডের পার্লামেন্টে ভারত আইন গৃহীত হয়।
১৬৪৫- আজকের দিনে সুইডেন ও ডেনমার্ক শান্তিচুক্তি করে।
১৫৯৮- ফরাসী সম্রাট চতুর্থ হেনরি এক ঐতিহাসিক নির্দেশ জারি করেন।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৩ আগস্ট, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী








