ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ আগস্ট, আজকের দিনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনাবলী

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ ১২ আগস্ট ২০২৩, শনিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২২৪ তম দিন (অধিবর্ষে ২২৫)। বছর শেষ হতে আরও ১৪১ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: শনিদেবের আশীর্বাদে আমুল পরিবর্তন এই রাশিগুলির জীবনে, জানুন রাশিফল

জন্ম
১৯৯৫- বাংলাদেশের তরুণ রাজনীতিবিদ, সহকারী চলচ্চিত্র পরিচালক রিয়াজ উদ্দিন সোহেল।
১৯৮৯- ইংরেজ পেশাদার ফুটবলার টম ক্লেভারলি।
১৯৮৭- ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেটার ভানেসা ওয়াটস।
১৯৭৫- একজন মার্কিন অভিনেতা ও পরিচালক কেসি অ্যাফ্লেক।
১৯৫৬- আজকের দিনে জন্ম হয় শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সিদাথ ওয়েতিমুনির।
১৯৫২- ভারতীয় রাজনীতিবিদ , ভারতের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

13 10
১৯৪০- দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটার এডি বার্লো।
১৯০৬- অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত টেনিস তারকা হ্যারি হপম্যান।
১৮৯৫- বাঙালি অভিনেতা অহীন্দ্র চৌধুরী।
১৮৫১- লোককবি পাঞ্জু শাহ।

14 9
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ আগস্ট, আজকের দিনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনাবলী

মৃত্যু
২০১৪- মার্কিন অভিনেত্রী লরেন বাকল।
২০০৪- বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক হুমায়ুন আজাদ।
১৯৬০- ভারতীয় সঙ্গীতশিল্পী, লেখক, অনুবাদক ও ঠাকুরবাড়ীর প্রগতিশীল বিদুষী মহিলা ইন্দিরা দেবী চৌধুরাণী।
১৯৫৪- ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও আনন্দবাজার পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র মজুমদার।
১৬০২- মুঘল সম্রাট আকবরের প্রধানমন্ত্রী আবুল ফজল ইবনে মুবারক।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ আগস্ট, আজকের দিনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনাবলী

15 9

ঘটনাবলী
১৯৬০- প্রথম যোগাযোগ উপগ্রহ ইকো-১ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।
১৯৫৩- সোভিয়েত ইউনিয়নের পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু হয়।
১৯৩৬- লখনউয়ের গঙ্গাপ্রসাদ মেমোরিয়াল হলে জহরলাল নেহেরুর উপস্থিতিতে ভারতের প্রথম রাজনৈতিক ছাত্র সংগঠন সর্বভারতীয় ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠা হয় ।
১৯২৬- ‘লাঙল’ পত্রিকার নাম পাল্টে ‘গণবাণী’ রাখা হয়।
১৯২২- কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ‘ধুমকেতু’ প্রকাশিত হয়।
১৯০১- বিপিনচন্দ্র পাল সাপ্তাহিক ‘নিউ ইন্ডিয়া’ প্রকাশ করেন।
১৮৭৭- টমাস এডিসন গ্রামোফোন উদ্ভাবন করেন।
১৭৬৫- মোগল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি তুলে দেন।
১৬৭৬- নিউ ইংল্যান্ডে রেড ইন্ডিয়ানদের যুদ্ধের সমাপ্তি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর