নজরবন্দি ব্যুরো: আজ ২৮ জুন, ২০২৩, বুধবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ১৭৯ তম দিন (অধিবর্ষে ১৮০)। বছর শেষ হতে আরও ১৮৬ দিন বাকি। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৭ জুন, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী


জন্ম-
১৯৮৫- ইংরেজ ফুটবল খেলোয়াড় ফিলিপ ফিল অ্যান্টোনিও বার্ডসলে।
১৯৭১- দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী এলন রিভ মাস্ক।
১৯৬৬- আমেরিকান অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার জন পল কুস্যাক।
১৯৪৩- জার্মান পদার্থবিজ্ঞানী ক্লাউস ফন ক্লিৎসিং।
১৯২৮- আজকের দিনে জন্মগ্রহণ করেন আয়ারল্যান্ডের পদার্থবিজ্ঞানী জন স্টুয়ার্ট বেল।
১৯২৬- আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মেল ব্রুক্স।
১৯২১- আইনজীবী, রাজনীতিবিদ এবং ভারতের নবম প্রধানমন্ত্রী পি. ভি. নরসিমা রাও।
১৯০১- কমিউনিস্ট নেতা মণি সিংহ।
১৮৯৪- ‘কল্লোল’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক গোকুলচন্দ্র নাগ।
১৮৮৩- ফরাসি সৈনিক, রাজনীতিক ও ১০১ তম প্রধানমন্ত্রী পিয়েরে লাভাল।
১৭১২- সুইজারল্যান্ডের দার্শনিক জঁ-জাক রুসো।
১৪৯১- ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি।
১৪৭৬ – পোপ চতুর্থ পল।

মৃত্যু-


২০১২- ফরাসি লেখক ও কবি রবার্ট সাবায়টিয়ার।
২০০৯- ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার এ.কে লোহিত দাস।
২০০১- ইংরেজ অভিনেত্রী জোয়ান সিমস।
১৯৮৬- অবিভক্ত ব্রিটিশ ভারতের কৃষক নেতা হাজী মহম্মদ দানেশ।
১৯৩৬- আমেরিকান লেখক ও সমাজ কর্মী আলেকজান্ডার বেরকমান।
১৯১৭- রোমানিয়ান চিত্রশিল্পী স্টেফান লুচিয়ান।
১৮৩৯- পাঞ্জাব কেশরীর রাজা মহারাজা রণজিৎ সিং।
১৮৩৬- মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি জেমস ম্যাডিসন।
৭৬৭- ইতালিয়ান পোপ প্রথম পল।

ঘটনাবলী-
১৯৭৮- পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের দেহভস্ম ঢাকার ধর্মরাজিক বৌদ্ধবিহারে সংরক্ষণ করা হয়।
১৯৭৬- আমেরিকার বিমান ও নৌবাহিনীতে প্রথম মহিলা ক্যাডেট অন্তর্ভুক্ত হয়।
১৯৬৩- পূর্ব বার্লিন সফর করেন ক্রুশ্ছেভ।
১৯৫৪- জওহরলাল নেহরু ও চৌ এন লাই ভারত ও চীনের মধ্যে পঞ্চশীলা নীতি ঘোষণা করেন।
১৯১৯- জার্মান ও মিত্রজোটের ভার্সাই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
১৮৩৮- ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার অভিষেক ঘটে।
১৭৫৭- মীর জাফর নবাব হন এবং রবার্ট ক্লাইভ বেঙ্গলের গভর্নর নিযুক্ত হন।
১২৬৬- মুসতানসির বিল্লাহ আব্বাসীয় খিলাফত লাভ করেন।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৮ জুন, আজকের দিনে উল্লেখযোগ্য ঘটনা একনজরে









