নজরবন্দি ব্যুরো: আজ ১৮ জুন, ২০২৩, রবিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ১৬৯ তম দিন (অধিবর্ষে ১৭০)। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ জুন, জেনে নিন আজকের দিনের নানা ঘটনাবলী


জন্ম-
১৯৬২- আজকের দিনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মার্কিন পদার্থবিজ্ঞানের অধ্যাপক লিসা র্যান্ডলের জন্ম।
১৯৫০- বাংলাদেশি সাংবাদিক মাহফুজ আনাম।
১৯৪২- ইংরেজ পপ সঙ্গীত তারকা পল ম্যাককার্টনি।
১৯০৩- মার্কিন গণিতবিদ এবং যুক্তিবিদ আলোন্জো চার্চ।



মৃত্যু-
২০১০- পর্তুগীজ নোবেলজয়ী কথাসাহিত্যিক হোসে সারামাগোর।
২০০২- বাঙালি শিক্ষাবিদ নীলিমা ইব্রাহিম।
১৯৭৮- রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহেদুর রহিম।
১৯৪৬- রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কি।

ঘটনাবলী –
১৯৯৯- ২৯ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান।
১৯৯৭- কম্বোডিয়ার পলাতক খেমারুজ নেতা পলপট আত্মসমর্পণ করেন।
১৯৯৭- ক্রিকেটে বাংলাদেশ আন্তর্জাতিক ওয়ান ডে স্ট্যাটাস মর্যাদা লাভ করে।
১৯৭৯- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভিয়েনায় দ্বিতীয় সল্ট চুক্তি সম্পাদিত হয়।
১৯৭৩- ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মুজফ্ফর আহমদের মৃত্যু।
১৯৫৩- জেনারেল এম নাগিরকে প্রেসিডেন্ট করে মিসরকে প্রজাতন্ত্র ঘোষণা।
১৯৪৪- সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তির সংগ্রাম শুরু করে।
১৯১৩- মাসিক সাহিত্য পত্রিকা ‘ভারতবর্ষ’ প্রকাশিত হয়।
১৮১৫- ইংরেজ ও জার্মানদের মিলিত শক্তির বিরুদ্ধে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্ত পরাজয় বরণ করেন।
১৮১২- মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৫৭৬- রানা প্রতাপ ও সম্রাট আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ শুরু হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৮ জুন, কেন বিখ্যাত আজকের দিন









