নজরবন্দি ব্যুরো: আজ ১৩ জুলাই, ২০২৩, বৃহস্পতিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ১৯৪ তম দিন (অধিবর্ষে ১৯৫)। বছর শেষ হতে আরও ১৭১ দিন বাকি। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ জুলাই, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী


জন্ম-
২০০৩- মার্কিন শিশু অভিনয় শিল্পী ওয়্যাট ওলেফ।
১৯৮৮- আমেরিকান অভিনেতা এবং মডেল স্টিভেন আর ম্যাককুইন।
১৯৬১- পাকিস্তানি রাজনীতিবিদ তাহিরা আসিফ।
১৯৫৪- অস্ট্রেলিয়ান ক্রিকেটার রে ব্রাইট।
১৯৪২- বাংলাদেশী অভিনেতা, চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক আব্দুল আল মামুন।
১৯৪১- মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা রবার্ট ফরস্টার।
১৯৩৪- বাংলার পেশাদারী মঞ্চের খ্যাতনামা অভিনেত্রী ও গায়িকা কেতকী দত্ত।
১৯০০- বাংলা নাট্যমঞ্চ এবং চলচ্চিত্রের বিখ্যাত বাঙালি অভিনেতা ছবি বিশ্বাস।
১০০ খ্রিস্টপূর্বাব্দ- রোম সাম্রাজ্যের একজন সেনাপতি এবং একনায়ক জুলিয়াস সিজার।



মৃত্যু-
২০২০- বাংলাদেশি ব্যবসায়ী এবং যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।
২০০৬- মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা রেড বাটন্স।
১৯৯৫- ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও শিশুসাহিত্যিক আশাপূর্ণা দেবী।
১৯৭৪- আজকের দিনে প্রয়াত হন ইংরেজ পদার্থবিজ্ঞানী প্যাট্রিক ব্ল্যাকেট।
১৮৯৯- কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রমেশ চন্দ্র মিত্র।

ঘটনাবলী-
২০০৭ – নেপালের পশ্চিমাঞ্চলে দু’টি পৃথক ভূকিম্পে কমপক্ষে ২৬ জন নিহত হয়।
১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মরক্কো।
১৯৭৩ – আফগানিস্তানকে প্রজাতান্ত্রিক ঘোষণা করা হয়।
১৯৩৯ – ফ্রাঙ্ক সিনাত্রা চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন।
১৯৩১ – জার্মানীর একটি আর্থিক প্রতিষ্ঠান ডানাব্যাংক দেউলিয়া হয়ে যায়।
১৯৩০ – উরুগুয়েতে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচে ফ্রান্স মেক্সিকোকে ৪-১ গোলে হারায়।
১৯০৫ – কলকাতা থেকে প্রকাশিত ‘শক্তিবান’ পত্রিকা ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানায়।
১৮৫৮ – স্কটিশ সংস্কার আইন পাস হয়।
১৮৩০ – কলকাতার স্কটিশ চার্চ কলেজ স্থাপিত হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৩ জুলাই, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী








