নজরবন্দি ব্যুরো: আজ ১১ জুন, ২০২৩, রবিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ১৬২ তম দিন (অধিবর্ষে ১৬৩)। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১০ জুন, জানেন আজকের দিনে কি কি ঘটেছিল?


জন্ম-
১৯৯১- ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার স্তাফানি টেলর।
১৯৮৯- জিম্বাবুয়ের ক্রিকেটার রিচমন্ড মুতুম্বামি।
১৯৮৬- নিউজিল্যান্ডের ক্রিকেটার মিচেল ম্যাকক্লেনাগান।
১৯৬৯- মার্কিন অভিনেতা ও প্রযোজক পিটার ডিংকলেজ।
১৯৪৭- আজকের দিনে জন্মগ্রহণ করেন বিহারের রাজনীতিবিদ লালু প্রসাদ যাদব।
১৯০১- সাহিত্যিক ও প্রাবন্ধিক প্রমথনাথ বিশী।
১৮৯৭- ভারতের বিপ্লবী রাম প্রসাদ বিসমিল।
১৫৭২- ইংরেজ কবি নাট্যকার বেন জনসন।



মৃত্যু-
২০১৬- জার্মান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার ডোনাল্ড কার।
২০১৫- ইংরেজ অভিনেতা, গায়ক, সুরকার এবং লেখক রন মুডি।
২০০৫- পর্তুগালের ১০৩তম প্রধানমন্ত্রী ভাস্কো গনসালভস।
১৯৯৭- পৃথিবীর শ্রেষ্ঠ দূরগামী বাঙালি সাঁতারু মিহির সেন।
১৯৭৯- মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা জন ওয়েন।
১৯৬২- চলচ্চিত্র ও নাট্যাভিনেতা ছবি বিশ্বাস।

ঘটনাবলী-
২০০৭- বাংলাদেশে চট্টগ্রামে ভয়াবহ প্লাবন ও পাহাড় ধসের ঘটনায় কমপক্ষে ৮৪ জন নিহত হন।
১৯৯১- নোবেল শান্তি পুরস্কার ভূষিত মাদার টেরেসা বাগদাদ সফরে যান।
১৯৬৩- রাজা পলের ব্রিটেন সফরের প্রতিবাদে গ্রীসের প্রধানমন্ত্রী কনস্টান্টিন কারমানসিস পদত্যাগ করেন।
১৯৪২- সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ফ্যাসিবাদবিরোধী সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৪৬- মৌলবি ফরিদ উদ্দিন খাঁর সম্পাদনায় বহুভাষিক সাপ্তাহিক পত্রিকা ‘জগদুদ্দীপক ভাস্কর’ প্রকাশিত হয়।
১৭৮৮- রাশিয়ার অভিযাত্রী গেরাসিম ইসমাইলভ আলাস্কায় পৌঁছান।
১৭৬০- মহীশুরের নবাব হায়দার আলির সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ শুরু হয়।
১৭২৭- ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষেক হয় দ্বিতীয় জর্জের।
১৪৮৮- স্কটল্যান্ডের রাজা হন চতুর্থ জেমস।
১৪২৯- ইয়ারগু যুদ্ধের মাধ্যমে হানড্রেড ইয়ার্স ওয়ার শুরু হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১১ জুন, জানুন আজকের দিনের নানা ঘটনাবলী








