নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফরমেন্সের পর ভারতীয় ক্রিকেট দলে অনেক পরিবর্তন এসেছে। বিরাট কোহলি নিজেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। এখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) তার কাছ থেকে ওয়ানডে দলের অধিনায়কত্বও কেড়ে নিল। কোহলি অধিনায়কত্ব ছাড়তে রাজি ছিলেন না তিনি।
আরও পড়ুনঃ সায়ন্তিকার দুর্ঘটনা কি অন্তর্ঘাত? প্রশ্ন তুললেন নেত্রী নিজেই


অন্যদিকে বিসিসিআইও অধিনায়কত্ব থেকে সরে যেতে কোহলিকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল। ইচ্ছার বিরুদ্ধে একপ্রকার জোর করেই ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল বিরাট কে। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর , নির্বাচকরা নাকি চাইছিলেন কোহলি (Virat Kohli) নিজেই পদত্যাগ করুন। যাতে সবার সম্মানের দিকটা বজায় রেখেই ব্যাপারটা মেটানো যায়। কিন্তু সেটা হয়নি। ফলে বিরাটকে এক প্রকার সরিয়ে দেওয়া হয়েছে অধিনায়ক থেকে।
আর এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। পাশাপাশি নেটমাধ্যমে ও দেখা দিয়েছে সমালোচনার ঝড়। আর এই নিয়ে এবার মাঠে নামলেন স্বয়ং বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন ঠিক কি কারণে সরানো হল বিরাটকে। বৃহস্পতিবার সৌরভ বললেন, ‘এই সিদ্ধান্ত বিসিসিআই এবং নির্বাচকরা একসঙ্গে বসেই নিয়েছেন। আসলে, বিরাটকে অনুরোধ করা হয়েছিল, যাতে তিনি টি-২০র অধিনায়কত্ব না ছাড়েন, কিন্তু তিনি শোনেননি।
সাদা বলের দুই ফর্ম্যাটে দু’জন আলাদা অধিনায়ক থাকবেন এটা নির্বাচকদের মনঃপূত হয়নি।’ সৌরভ আরও বলেন, ‘এ কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়, বিরাট কোহলি লাল বলের অধিনায়ক হিসেবে চালিয়ে যাবেন আর সাদা বলের অধিনায়ক হবেন রোহিত শর্মা। আমি বোর্ড সভাপতি হিসেবে নিজে বিরাটের সঙ্গে কথা বলেছি এবং নির্বাচকরাও ওর সঙ্গে কথা বলেছেন।’


ঠিক কি কারণে প্রিয় বিরাটকে সরানো হল নেতৃত্ব থেকে? কারণ জানালেন দাদা
রোহিত শর্মার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে কোনও সন্দেহ নেই, জানিয়েছেন সৌরভ। তিনি বলেন, ‘রোহিত শর্মার নেতৃত্বের দক্ষতার ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। বিরাট কোহলি টেস্ট ক্যাপ্টেন হিসেবে চালিয়ে যাবে। বিসিসিআইয়ের হয়ে আমরা আত্মবিশ্বাসী যে ভারতীয় ক্রিকেট সঠিক হাতেই রয়েছে। আমরা সাদা বলের ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির অবদানের জন্য ধন্যবাদ জানাচ্ছি।’
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



