গৌতম গম্ভীর, এবছর আইপিএলের কলকাতা নাইট রাইডার্স এর মেন্টার। এক সময় এই দলের অধিনায়ক ছিলেন তিনি। ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীর এর নেতৃত্বেই দুবার আইপিএলের সেরা দল হয় কেকেআর। আর ২০২৪ এ অনেক আশা নিয়ে সেই গৌতম গম্ভীরকেই দলের মেন্টর করেছে নাইট কর্তৃপক্ষ।
আরও পড়ুন: হার্দিকের অধিনায়কত্ব মেনে নিতে পারছেন না অনেকেই, দলের অন্দরে ফাটল!

কিন্তু গৌতমকে কিভাবে যুক্ত করা হলো এই দলের সাথে? সে কথা জানিয়েছেন খোদ প্রাক্তন নাইট অধিনায়ক। তিনি বলেন, “আমাকে স্বয়ং শাহরুখ খান ফোন করেছিলেন। তিনি বলেছিলেন এই দলকে তুমি ভাঙ্গো বা গড়ো এটা তোমার দল। তোমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হল “।
এই ফোনের পর আর না করতে পারেননি গম্ভীর। দীর্ঘদিন আইপিএলে ট্রফি নেই কেকেআরের। গত বছর লীগ টেবিলে ন নম্বরে শেষ করেছিল শাহরুখের দল। তাই এবারে কেকেআর কেমন খেলবে তার ভবিষ্যৎবাণী করলেন গম্ভীর। নাইটের জার্সি প্রকাশ অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের জানান,

“আমি থাকাকালীন কি কি সাফল্য আসবে তা তো আগে থেকে বলা যায় না। কিন্তু কথা দিলাম দলকে ভালো জায়গায় পৌঁছে দিয়ে যাব। আশা করি মরসুম শেষে আমাদের শিবিরেই ট্রফি ঢুকবে “। এই অনুষ্ঠানে কেকেআরকে নিয়ে গৌতমের গলায় শোনা গিয়েছে প্রশংসা।
এবছর আইপিএলে KKR এর ভবিষ্যৎ কী? জানিয়ে দিলেন মেন্টর গৌতম গম্ভীর

তিনি বলেন, “কেকেআর আমাকে নেতা বানিয়েছে, কে কে আর আমাকে সাফল্য দিয়েছে, এই দল থেকে আমি অনেক কিছু পেয়েছি, তাই আশা করি মরশুম শেষে আমাদের মুখে হাসি থাকবে”।



