হার্দিকের অধিনায়কত্ব মেনে নিতে পারছেন না অনেকেই, দলের অন্দরে ফাটল!

IPL24: রোহিত শর্মা গতকালই দলের সঙ্গে যোগ দিয়েছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এ যেন কিছুটা দলবদল করে ভোটের টিকিট পাওয়ার মত ঘটনা। গুজরাট টাইটেন্ট থেকে মুম্বাই ইন্ডিয়ান্স এসেই অধিনায়ক হয়ে বসেছেন হার্দিক পান্ডিয়া। অপরদিকে এত বছরের অধিনায়ক রোহিত শর্মা খেলবেন এবার হার্দিক পান্ডিয়ার আন্ডারে। কারণ দলের অধিনায়ক এখন হার্দিক। মুম্বাই ইন্ডিয়ান্স যখন হার্দিক কে অধিনায়ক করেছেন তারপর থেকেই দলের ভেতরে একটা ভাঙ্গন ধরেছে।

আরও পড়ুন: দিল্লি ক্যাপিটালসকে কে নেতৃত্ব দেবেন পন্থ, জানিয়ে দিল দিল্লি

hardik2

মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যানরাও দলের এই সিদ্ধান্তে খুব একটা খুশি হতে পারেননি। আর আইপিএল শুরু হওয়ার কয়েকদিন আগে ফের দলের অন্তরে ভাগাভাগি স্পষ্ট। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা গতকালই দলের সঙ্গে যোগ দিয়েছেন। অনুশীলন করেছেন দলের সাথে। আর এবার রোহিতের সেই অনুশীলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এম আই এর বেশ কিছু ক্রিকেটার।

hardik1

কিন্তু এর আগে হার্দিকের কোন ভিডিও তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি। আর এর থেকেই জল্পনা বেড়েছে। দলের অন্তরে অনেকেই রাতারাতি দলে যোগ দিয়ে অধিনায়ক পাওয়াটা মেনে নিতে পারছেন না। কিন্তু দলের সংহতির কারণে চুপ করে রয়েছেন তারা।

কিন্তু দলের অন্দরে একটা আরাআরি যে ফাটল তৈরি হয়েছে সেটা পরিষ্কার। তবে অধিনায়ক হওয়ার পর রোহিত সম্পর্কে হার্দিক বলেছেন, “রোহিত ভারতীয় দলের অধিনায়ক। ওর কাছ থেকে সব সময় সাহায্য পেয়েছি।

হার্দিকের অধিনায়কত্ব মেনে নিতে পারছেন না অনেকেই, দলের অন্দরে ফাটল!

hardik3

মুম্বই এখনও পর্যন্ত যা কিছু অর্জন করেছে, সবই রোহিতের নেতৃত্বে করেছে। আমি শুধু দলের এই যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছি। আমার ক্রিকেটজীবনে প্রায় সবটাই রোহিতের নেতৃত্বে খেলেছি। তাই জানি, রোহিত সব সময় আমার পাশে থাকবে”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন