KKR এ রিঙ্কুর মাইনে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়, রিঙ্কু ও অন্যদের টাকার পার্থক্য কত জানেন?

Rinku Sing: কেকেআর এই বছর যে কজন খেলোয়াড়কে ধরে রেখেছিল তাঁদের মধ্যে রিঙ্কু এক জন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বেশ কয়েক বছর ধরে আইপিএল কেকেআর দলে রয়েছে রিঙ্কু সিং। আইপিএলে (IPL) ভাল পারফরম্যান্সের সুবাদে সুযোগ পেয়েছিলেন ভারতীয় টি-২০ (T-20) দলে। বর্তমানে তিনি ভারতীয় ৫০ ওভারের দলেও সুযোগ পেয়েছেন। আইপিএল এ তিনি কোলকাতার হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন গতবার।

আরও পড়ুন: হঠাৎ করে পাল্টে গেল সবকিছু, আগামী বিশ্বকাপে টি-২০ দলের অধিনায়ক রোহিত!

KKR এ রিঙ্কুর মাইনে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়, রিঙ্কু ও অন্যদের টাকার পার্থক্য কত জানেন?
KKR এ রিঙ্কুর মাইনে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়, রিঙ্কু ও অন্যদের টাকার পার্থক্য কত জানেন?

আর তারই পুরষ্কার স্বরূপ তিনি এখন জাতীয় দলের খেলোয়াড়। কিন্তু এই রিঙ্কু (Rinku Sing) আইপিএল খেলে কত টাকা পান জানেন? কেকেআর এই বছর যে কজন খেলোয়াড়কে ধরে রেখেছিল তাঁদের মধ্যে রিঙ্কু এক জন। কিন্তু টাকার অঙ্কে তিনি অন্যদের চেয়ে অনেকটাই পিছিয়ে।

rinku3

এই দলে আন্দ্রে রাসেল (Andre Russel) পান ১৬ কোটি টাকা। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ১২ কোটি ২৫ লাখ টাকা। বরুণ চক্রবর্তী (Varun Chakraborty) ১২ কোটি টাকা। আর কেকেআর থেকে ম্যাচ জিতিয়ে রিঙ্কু পান ৫৫ লাখ। আর তাঁর এই পারিশ্রমিক দেখে অনেকেই বলেছেন কিং খানের (Saharukh Khan) দলে তিনি কি তাহলে ব্রাত্য?

KKR এ রিঙ্কুর মাইনে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়, রিঙ্কু ও অন্যদের টাকার পার্থক্য কত জানেন?

rinku2

আবার অনেকেই বলেছেন এবারই হয়তো কেকেআর এর হয়ে শেষ আইপিএল খেলবেন। কিন্তু রিঙ্কু নিজে জানিয়ছেন তিনি দলে সুখেই আছেন। লোকে এই কথা বলেন কারণ হয়তো আমার টাকার অঙ্ক কম বলে। তবে রিঙ্কুর জন্য এবছর কোন বিশেষ ব্যবস্থা করবেন কী কিং খান? সেটা বোলার সময় এখনো আসেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত