সুগার নিয়ন্ত্রণে রাখতে খান এই খাবার, সুস্থ থাকবেন সারা জীবন

Control Sugar: সুগার বা ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখার জন্য শুধু ওষুধ খেলেই চলবে না। মানতে হবে কিছু নিয়ম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ডায়াবেটিস হলে আপনি শুধু ওষুধ খাচ্ছেন? কিন্তু তাহলে হবে না। সুগার নিয়ন্ত্রণে রাখতে খান এই খাবার। আসলে ডায়াবেটিস হল শরীরের এমন একটি গুরুতর অবস্থা, যখন আমাদের শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি হওয়া ইনসুলিন দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারে না। এর ফলে রক্তে শর্করার বা গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়। ইনসুলিন মানুষের শরীরের কোষগুলি তে শর্করা প্রবেশ নিয়ন্ত্রন করে। আমাদের খাবার থেকে যে চিনি বা শর্করা পাওয়া যায়, তা রক্তের মধ্য দিয়ে বাহিত হয়ে কোষের মধ্যে প্রবেশ করে। সুগার নিয়ন্ত্রণে রাখতে খান এই খাবার।

সুগার নিয়ন্ত্রণে রাখতে খান এই খাবার, সুস্থ থাকবেন সারা জীবন
আর ডায়াবিটিস মানেই শরীরে লেজুড় হয়ে এসে জুড়বে আরও একাধিক স্বাস্থ্য সমস্যা।

ইনসুলিনের তারতম্যের জন্য আমাদের রক্তে শর্করার মাত্রার তারতম্য ঘটে। শরীরে বেশ কিছু অস্বাভাবিকতা দেখা দেয়। আর ডায়াবিটিস মানেই শরীরে লেজুড় হয়ে এসে জুড়বে আরও একাধিক স্বাস্থ্য সমস্যা। তাই রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিকে খেয়াল না রাখলে চোখ থেকে কিডনি একাধিক অঙ্গ ফেলিওরেরও সম্ভাবনা তৈরি হয়। তাই সুগার বা ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখার জন্য শুধু ওষুধ খেলেই চলবে না। মানতে হবে কিছু নিয়ম। তাই মানসিক চাপ কম নেওয়া, পর্যাপ্ত পরিমাণ ঘুম, শরীরচর্চা সবই জরুরি ডায়াবেটিসে সুস্থ থাকার জন্য।

Shamim Ahamed Ads

আরও জরুরি হল খাওয়া-দাওয়া। সুগার হলেই আমরা ভাত রুটি খাওয়া পরিত্যাগ করি। কিন্তু তার থেকেও বেশি প্রয়োজনীয় হলো জাঙ্ক ফুড খাওয়া এক্কেবারেই যাবে না। ডায়েটে বেশি করে রাখতে হবে সমৃদ্ধ খাবার। কারণ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে ফাইবার। এছাড়াও হজম শক্তিও বাড়িয়ে তুলে এই উপাদান। সুগার বা ডাইবেটিসে সুস্থ থাকতে গেলে এই পুষ্টি অপরিহার্য। তাই সুগার নিয়ন্ত্রণে রাখতে খান এই খাবার গুলি।

সুগার নিয়ন্ত্রণে রাখতে খান এই খাবার, সুস্থ থাকবেন সারা জীবন
আপেলে রয়েছে প্রচুর ফাইবার তাই এই ফল সুগারে রোগীদের জন্য খুব উপকারী।

আপেলঃকজন ডায়াবেটিস রোগীর জন্য সবচেয়ে ফল হল আপেল। ওজন্য নিয়ন্ত্রণে রাখা থেকে হজমের গোলমাল দূর করা সুগারকে বসে রাখার জন্য এই ফলের ঝুড়ি মেলা ভার। আপেলে রয়েছে প্রচুর ফাইবার তাই এই ফল সুগারে রোগীদের জন্য খুব উপকারী।
বাদাম: যেকোনো ধরনের বাদাম স্বাস্থ্যের জন্য উপকারী। ডায়াবেটিসের রোগীরা রোজ বাদাম খেলে সুগার নিয়ে বেশি চিন্তা করার কারণ নেই। পাশাপাশি বাদাম একাধিক রোগ সংক্রমনের ঝুঁকিও কমায়।

সুগার নিয়ন্ত্রণে রাখতে খান এই খাবার, সুস্থ থাকবেন সারা জীবন
সুগারের রোগীদের জন্য ওটস একটি প্রয়োজনীয় খাবার।

ওটস: সুগারের রোগীদের জন্য ওটস একটি প্রয়োজনীয় খাবার। এতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার। পাশাপাশি ভিটামিন, মিনারেল ও আন্টি অক্সিডেন্ট।এই খাবারের মধ্যে রয়েছে বিটা গ্লুকোর নামে এক প্রকার ফাইবার। যা রক্তে শর্করার মাত্রা এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে।
কলা: ডাইবেটিক মানুষদের জন্য কলা একটি উপকারী ফল। কলাতে ফাইবারের পাশাপাশি ভিটামিন সি ভিটামিন বি সিক্স ও পটাশিয়াম থাকে। এছাড়াও কলাতে রয়েছে প্রোটিন। ফলে এই ফল সুগারের রোগীরা খেতে পারেন।

সুগার নিয়ন্ত্রণে রাখতে খান এই খাবার, সুস্থ থাকবেন সারা জীবন

সুগার নিয়ন্ত্রণে রাখতে খান এই খাবার, সুস্থ থাকবেন সারা জীবন

সবুজ শাকসবজি: বাজারে যেকোনো ধরনের সবুজ শাকসবজিতে আপনি ফাইবার পেয়ে যাবেন। ঝিঙে, পটল, কুমড়ো, বিট, গাজরের মত সবজিতে রয়েছে প্রচুর ফাইবার। তাই সুস্থ থাকতে প্রতিদিন খাবারের সঙ্গে খান প্রচুর সবজি। যা আপনাকে সুস্থ এবং চনমনে থাকতে সাহায্য করবে। আর সুগার নিয়ন্ত্রণে রাখতে খান এই খাবার গুলি আর সুস্থ থাকুন সারা জীবন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত